২৮ জুন, ২০২১ ০৪:২২ পিএম
ইনস্টিটিউট হচ্ছে ঢাকা শিশু হাসপাতাল, সংসদে বিল
ফাইল ছবি।
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা শিশু হাসপাতালকে ইনস্টিটিউটে রূপান্তর করতে একটি আইনের খসড়া জাতীয় সংসদে উত্থাপন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
আজ সোমবার (২৮ জুন) বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট বিল-২০২১ জাতীয় সংসদে উত্থাপন করেন তিনি। পরে বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
খসড়া আইনে বলা হয়েছে, সরকার ইনস্টিটিউট পরিচালনা বোর্ডের সভাপতি নিয়োগ দেবে এবং জাতীয়ভাবে সুনাম অর্জনকারী শিশু চিকিৎসার বিষয়ে একজন জ্যেষ্ঠ অধ্যাপককে সভাপতি করা হবে।
বিলে বলা হয়েছে, আইনটি কার্যকর হওয়ার পর বাংলাদেশ ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ এবং ঢাকা শিশু হাসপাতাল এই আইনের অধীনে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট নামে প্রতিষ্ঠিত হবে।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : ঢাকা শিশু হাসপাতাল
-
২৬ অগাস্ট, ২০২৫
মহাখালী কমপ্লেক্স কমিটি বাতিল
শিশু হাসপাতাল ড্যাবের সম্পাদক ডা. কামালকে অব্যাহিত, নতুন দায়িত্বে ডা. ফারুক
-
১৭ মার্চ, ২০২৪
-
২১ জানুয়ারী, ২০২২
-
২৮ জুন, ২০২১
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা
তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা
তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট
করোনা চিকিৎসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয় মামলার অনুমোদন
প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি
দিনাজপুর মেডিকেলে পুলিশ সদস্য পরিচয়ে চিকিৎসকদের ওপর হামলা, আহত ৫
এই বিভাগের সর্বাধিক পঠিত