দেশে নবজাতক থ্যালাসেমিয়া শনাক্তে সহায়তা দেবে কুইন মেরি বিশ্ববিদ্যালয়
মেডিভয়েস রিপোর্ট: দেশে নবজাতকদের থ্যালাসেমিয়া শনাক্তকরণ পাইলট প্রকল্পে সহায়তা দেবে লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির সাথে ঢাকা শিশু হাসপাতাল ও ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের (এনআইএলএমআরসি) একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।
বৃহস্পতিবার (২০ মে) কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের সাথে এমওইউ স্বাক্ষর সম্পন্ন হয়েছে বলে মেডিভয়েসকে নিশ্চিত করেছেন ঢাকা শিশু হাসপাতালের এপিডেমিওলজিস্ট ডা. কিংকর ঘোষ।
তিনি বলেন, এ প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে দশ হাজার নবজাতকের নমুনা নেওয়া হবে এবং এক বছর তাদেরকে ফলোআপে রাখা হবে। এই প্রকল্পের বিশেষত্ব হচ্ছে, স্ক্রিনিংয়ের পাশাপাশি তাদেরকে এক বছর বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে।
চিকিৎসা সংক্রান্ত সকল খরচ বহন করা হবে উল্লেখ করে ডা. কিংকর ঘোষ বলেন, স্ক্রিনিংয়ের পর থেলাসেমিয়া শনাক্ত হলে ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হবে। অনকে সময় খরচের ভয়ে মফস্বল থেকে রোগীরা ঢাকায় আসতে চান না। সেক্ষেত্রে এ প্রকল্পের আওতায় তাদেরকে চিকিৎসা সংক্রান্ত সব ধরনের খরচসহ পুরো একটি বছর প্রকল্পের সকল খরচ বহন করবে কুইন মেরি বিশ্ববিদ্যালয়।
প্রকল্পটি সফল হলে কার্যক্রমটি দেশব্যাপী পরিচালনা করা হবে বলে জানান ঢাকা শিশু হাসপাতালের এপিডেমিওলজিস্ট ডা. কিংকর ঘোষ।
টানা দুই বছর প্রচেষ্টার পর এই এমওইউ স্বাক্ষর সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রকল্পে টেকনিক্যাল সহায়তার জন্য এনআইএলএমআরসির সাথে এবং নমুনা সংগ্রহের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের সেন্টার ফর মেডিকেল বায়োটেকনোলজির সাথে চুক্তি হয়েছে। অর্থাৎ স্ক্রিনিংয়ের পাশাপাশি এনআইএলএমআরসির কাছ থেকে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষার সহায়তা নেওয়া হবে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে নমুনা সংগ্রহের জন্য সহযোগীতা করবে সেন্টার ফর মেডিকেল বায়োটেকনোলজি।
-
০৮ মে, ২০২৬
থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের আয়োজনে বিশিষ্টজনদের মত
থ্যালাসেমিয়া প্রতিরোধে জরুরি কার্যকর আইন
-
১৩ এপ্রিল, ২০২৬
দেশের চিকিৎসায় নতুন দিগন্তের সূচনা
বিএমইউতে অকার্যকর দাঁত অপসারণ করে চোয়ালে সফল ‘সাবপেরিওস্টিয়াল ডেন্টাল ইমপ্ল্যান্ট’
-
১৫ জুন, ২০২৩
-
১৫ জুন, ২০২৩
-
০৮ মে, ২০২৩
-
৩১ জুলাই, ২০২২
-
১৪ জুলাই, ২০২২
-
১১ মে, ২০২২