‘এবারের লকডাউনে মুভমেন্ট পাস থাকবে না’
মেডিভয়েস রিপোর্ট: এবারের কঠোর লকডাউনে মুভমেন্ট পাস থাকবে না বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। ১ থেকে ৭ জুলাইয়ের লকডাউনে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ টহলে থাকবে, সব ধরনের ব্যবস্থা নেওয়া দায়িত্ব তাদের।
আজ সোমবার (২৮ জুন) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘১ জুলাই থেকে কঠোর অবস্থানে যাচ্ছি। বাস্তবায়ন কৌশল আগামীকাল (মঙ্গলবার) বা পরশু বসে নির্ধারণ করব। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ টহলে থাকবে। তাদের যতটুকু সম্ভব, যা দরকার সব প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাদের অথরিটি দিয়ে দেওয়া হয়েছে, যাতে কোনোভাবেই মানুষ বের হতে না পারে, তা মনিটর করবে।’
মুভমেন্ট পাস না থাকলে জরুরি প্রয়োজনে কেউ কীভাবে বের হবে জানতে চাইলে তিনি বলেন, ‘বের হওয়া যাবে না, বাসায় থাকতে হবে সবাইকে। কিন্তু ধরেন দাফন-কাফন করতে হবে, সেটা তো বাসায় করা যাবে না, সেসময় বের হওয়া যাবে। রোগী নিয়ে হাসপাতালে যাবেন, সেক্ষেত্রে বের হতে পারবেন।’
-
৩১ ডিসেম্বর, ২০২৪
-
২৯ নভেম্বর, ২০২২
-
২৪ নভেম্বর, ২০২২
-
০৬ অগাস্ট, ২০২২
-
১২ মে, ২০২২
-
০৮ জানুয়ারী, ২০২২
-
০৮ জানুয়ারী, ২০২২
-
০৩ জানুয়ারী, ২০২২
-
১৯ ডিসেম্বর, ২০২১