২২ জুন, ২০২১ ০৭:৫৮ পিএম
রাত ১২টা থেকে রেল যোগাযোগ বন্ধ
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আজ মঙ্গলবার (২২ জুন) রাত ১২টা থেকে ঢাকার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ করা হয়েছে।
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন আজ রাতে সাংবাদিকদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ঢাকায় সংক্রমণ ঠেকাতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে দেশের পশ্চিমাঞ্চলে যেভাবে করোনা সংক্রমণ ছড়াচ্ছে, তাতে এই সিদ্ধান্ত ছাড়া বিকল্প ছিল না।’
রেলকে দুই অঞ্চলে ভাগ করা হয়েছে। এগুলো হচ্ছে—পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চল। করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় লকডাউন ঘোষণার কারণে আগে থেকেই ওই অঞ্চলে ট্রেন চলাচল কমে যায়। ঢাকার পথে কিছু আন্তঃনগর ট্রেন চলাচল করতো। নতুন সিদ্ধান্তের ফলে পশ্চিমাঞ্চলে আর কোনো ট্রেনই চলবে না। অন্যদিকে পূর্বাঞ্চলেও তিনটি পথ বাদে বাকি সবই বন্ধ হয়ে যাবে।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’
এই বিভাগের সর্বাধিক পঠিত