০৮ জুন, ২০২১ ০৫:১৩ পিএম

এমডি ও এমএস কোর্সের বিভিন্ন পার্টের ফল প্রকাশ

এমডি ও এমএস কোর্সের বিভিন্ন পার্টের ফল প্রকাশ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রেসিডেন্সি এমডি ও এমএস কোর্সের মেডিসিন ও সার্জারি অনুষদের বিভিন্ন বিভাগের পার্ট-১, পার্ট-২ এবং ফাইনাল পার্ট পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। 

আজ মঙ্গলবার (৮ জুন) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. ইফতেখারুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে,  বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে গত জুলাই-২০২০ এ অনুষ্ঠিত মেডিসিন ও সার্জারি অনুষদের এমডি-এমএস পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় সংশোধন করার বা পরে কোনও ত্রুটি শনাক্ত করা গেলে ফলাফলটি পুরোপুরি বাতিল করার সমস্ত অধিকার সংরক্ষণ করে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে এমডি কোর্সের পেডিয়াট্রিক্স বিভাগের পার্ট-১, পার্ট-২ এবং ফাইনাল পার্ট; এমএস কোর্সের অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনিকোলজি বিভাগের পার্ট-১, পার্ট-২ এবং ফাইনাল পার্ট এবং নিউরো-সার্জারি বিভাগের ফানাল পার্টের ফল প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : রেসিডেন্সি
১৮-২০ হাজার ছানি রোগীর বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্যোগ

সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী

১৮-২০ হাজার ছানি রোগীর বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্যোগ

সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী

বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক