০৮ জুন, ২০২১ ০৫:১৭ পিএম

বিএসএমএমইউর পদোন্নতি পরীক্ষায় আবেদনকারীদের হার্ড কপি জমার নির্দেশ

বিএসএমএমইউর পদোন্নতি পরীক্ষায় আবেদনকারীদের হার্ড কপি জমার নির্দেশ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীনে ক্যাডার ও নন-ক্যাডার কর্মকর্তাদের সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদনের হার্ড কপি স্বাস্থ্য অধিদপ্তরের জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হার্ড কপি জমার শেষ তারিখ ৭ জুলাই।

আজ মঙ্গলবার (৮ জুন) বিএসএমএমইউর উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. মো রসুল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কোর্সে অধ্যয়নরত সরকারি শিক্ষার্থীগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধীন বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডারভূক্ত ও নন-ক্যাডার কর্মকর্তাদের বাংলাদেশ কর্ম কমিশন কর্তৃক সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষা ফেব্রুয়ারি-২০২১ ইং অংশগ্রহণ ইচ্ছুক শিক্ষার্থীগণকে নং-৮০.১১০.০৩৮.০০.০০.০১৬.২০২১-১১৭, ২৩ মে সংখ্যক আদেশ মোতাবেক আবেদন পত্রের হার্ড কপি আগামী ৭ জুলাইয়ের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরে প্রেরণ করে বিজ্ঞপ্তিতে স্বাক্ষরকারীর কার্যালয়ে জমা প্রদানের জন্য অনুরোধ করা হলো।’

আদেশের অনুলিপি আবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, সকল বিভাগের চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক, পরিচালক, অতিরিক্ত রেজিস্ট্রার, উপচার্যের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক