০৮ জুন, ২০২১ ০৬:০৫ পিএম

সিনিয়র স্টাফ নার্সের লিখিত পরীক্ষার সময়সূচি ও আসন প্রকাশ

সিনিয়র স্টাফ নার্সের লিখিত পরীক্ষার সময়সূচি ও আসন প্রকাশ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স পদে বাছাই পরীক্ষায় উত্তীর্ণ ১৫২২৮ জন প্রার্থীর লিখিত পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। আগামী ১১ জুন এ লিখিত পরীক্ষা অনষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার (০৮ জুন) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স (১০ম গ্রেড) পদে বাছাই পরীক্ষায় উত্তীর্ণ ১৫২২৮ জন প্রার্থীর লিখিত পরীক্ষা নিয়ে উল্লেখিত কেন্দ্রে বর্ণিত তারিখ, সময় ও আসন বিন্যাস অনুযায়ী অনুষ্ঠিত হবে।’

রাজধানীর মোট ১৭টি পরীক্ষা কেন্দ্রে আগামী শুক্রবার (১১ জুন) বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কেন্দ্রসমূহ:

১. নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়, শুক্রাবাদ (রাসেল স্কয়ার), ঢাকা। 

২.তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, তেজগাঁও, ঢাকা।

৩. ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা। 

৪. মোহাম্মদপুর মহিলা কলেজ, নুরজাহান রোড, মোহাম্মদপুর, ঢাকা। 

৫. মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়, হুমায়ুন রোড, মোহাম্মদপুর, ঢাকা।

৬. মোহাম্মদপুর কমার্শিয়াল ইনস্টিটিউট সরকারি মাধ্যমিক বিদ্যালয়, সাত মসজিদ রোড, মোহাম্মদপুর, ঢাকা।

৭. আলহাজ্ব মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ, কাদেরাবাদ, হাউজিং, কাটাসুর, মোহাম্মদপুর, ঢাকা।

৮. হাজী আশ্রাফ আলী হাই স্কুল, ৮৮৪৯, পূর্ব শেওড়াপাড়া, কাফরুল, ঢাকা।

৯. মিরপুর কলেজ, সেকশন-২, মিরপুর,ঢাকা।

১০. মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মিরপুর-১, ঢাকা।

১১. ঢাকা কমার্স কলেজ, মিরপুর, ঢাকা।

১২. সরকারি রুপনগর মডেল স্কুল এন্ড কলেজ, রূপনগর, আ/এ, রোড-১৬, মিরপুর, ঢাকা।

১৩. মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (বালক শাখা), সেকশন-১১, পল্লবী, ঢাকা।

১৪. মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (বালিকা শাখা), সেকশন-১১, পল্লবী, ঢাকা।

১৫. মুসলিম মডার্ন একাডেমি, ক্যান্টনমেন্ট বোর্ড, ঢাকা সেনানিবাস, ঢাকা।

১৬. সেনাপল্লী হাই স্কুল, ঢাকা সেনানিবাস, ঢাকা।

১৭. শহীদ রীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল, ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড, ঢাকা।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : সিনিয়র স্টাফ নার্স
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক