স্বাস্থ্যখাতে ব্যয়ের সঙ্গে জড়িতদের সমস্যা আছে: সিনিয়র অর্থ সচিব
মেডিভয়েস রিপোর্ট: দেশের স্বাস্থ্যখাতে ব্যয়ের সঙ্গে জড়িতদের সমস্যা রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার। আগামী অর্থবছরের বাজেটের শুরুতেই প্রকল্প পরিচালকদের জন্য একটি ক্রাস প্রোগ্রাম নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।
শুক্রবার (৪ জুন) এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রীর পরামর্শে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপনের পর ভার্চ্যুয়ালি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে অর্থ মন্ত্রণলয়।
তিনি বলেন, স্বাস্থ্যখাতের একটা সমস্যার কথা বলা হয়েছে যে এ খাতে যে বরাদ্দ দেওয়া হয় তার একটা অংশ ব্যবহার করা হয় না। এখানে দু’টি সমস্যা আমরা চিহ্নিত করতে পারি। প্রথমত স্বাস্থ্যখাতে যারা এ ব্যয়ের সঙ্গে জড়িত এখানে সমস্যা। আর স্বাস্থ্যখাতের যে চাহিদা আমাদের যে যন্ত্রপাতি যেখানে একটা মিস ম্যানেজমেন্ট। এ দু’টি কাজ আমরা আগামী অর্থবছরে চিহ্নিত করবো। এ নিয়ে কথা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে। স্বাস্থ্যখাতে যে কেনাকাটা হয় সেটা অনেকটা সাপ্লাই সাইডজুড়ে।
আব্দুর রউফ তালুকদার বলেন, স্বাস্থ্যখাতে বাজেটে বরাদ্দকৃত অর্থ পুরো ব্যবহার করতে আগামী অর্থবছরের বাজেটের শুরুতেই প্রকল্প পরিচালকদের জন্য একটি ক্রাস প্রোগ্রাম নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়িয়েছেন, কর্মসংস্থান নিশ্চিত করার জন্য স্বাস্থ্যখাত জরুরি, সেক্ষেত্রে টিকাও জরুরি। আর সম্প্রতি এখাতে দুর্নীতি-অনিয়ম শর্তেও স্বাস্থ্যখাতের কাঠামোগত পরিবর্তন ছাড়া স্বাস্থ্যখাত সবল হবে বা স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে কিনা এমন প্রশ্নের জবাবে সিনিয়র অর্থ সচিব বলেন, এ বছর স্বাস্থ্যখাতে বরাদ্দ সেটা গত অর্থবছরের থেকে ১৩ দশমিক ৩ শতাংশ বেশি দেওয়া হয়েছে। আমাদের সার্বিক বাজেটে ৬ দশমিক ৩ শতাংশ। অর্থাৎ বাজেটে যে বরাদ্দ বাড়ানোর হার সে তুলনায় স্বাস্থ্যখাতে বেশি। এখানে বরাদ্দ নিয়ে কোনো চিন্তা নেই। বরাদ্দ রাখা হয়েছে ১৪ হাজার ২০০ কোটি টাকা। প্রয়োজন হলে অন্য খাত থেকে অর্থ এখানে সরবরাহ করতে পারবো।
এ সময় অর্থ উপদেষ্টা মসিউর রহমান, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।
-
১১ অগাস্ট, ২০২৫
-
০৬ জুন, ২০২৪
-
২১ জুন, ২০২৩
-
২২ মে, ২০২৩
-
০৬ জুন, ২০২১
বাজেট নিয়ে বিশেষজ্ঞ ভাবনা
স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচিত নিজেদের বাজেট উপস্থাপন করা