বিশ্বে ২০০ কোটির বেশি ডোজ ভ্যাকসিন বিতরণ
মেডিভয়েস ডেস্ক: বিশ্বে প্রাণঘাতী করোনাভাইরাসের ভ্যাকসিন ২০০ কোটির ডোজেরও বেশি বিতরণ করা হয়েছে। এ ভ্যাকসিন বিশ্বের অন্তত ১৭৬টি দেশ ও অঞ্চল বিতরণ হয়েছে। এখন পর্যন্ত ভ্যাকসিনেশনের আওতায় হয়েছে বৈশ্বিক জনসংখ্যার ১৩ দশমিক ২ শতাংশ মানুষকে।
আজ শুক্রবার (০৪ জুন) মার্কিন সংস্থা ব্লুমবার্গের কোভিড ট্র্যাকারের হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে এসেছে।
ওই সংস্থার তথ্য অনুযায়ী, ভ্যাকসিন প্রদানের হারে ব্যাপক বৈষম্য রয়েছে ধনী-দরিদ্র দেশগুলোর মধ্যে। দরিদ্রদের তুলনায় বিশ্বের ধনী অঞ্চলগুলোতে টিকাদান অন্তত ৩০ গুণ দ্রুত চলছে।
ভ্যাকসিন প্রদানের হার
বিশ্বের যেসব দেশ বা অঞ্চলে সবচেয়ে বেশি ভ্যাকসিন বিতরণ করা হয়েছে, সেখানে করোনা সংক্রমণের হার অনেকটাই কম। বর্তমানে বিশ্বের ১৩টি দেশ ও অঞ্চল তার ৪০ শতাংশ জনসংখ্যাকে করোনা টিকা দিয়ে সুরক্ষিত করতে পেরেছে।
এক্ষেত্রে সবার উপরে সিশেলস। দেশটি তার জনসংখ্যার ৭০ শতাংশকে ইতোমধ্যেই করোনা ভাইরাসের দিয়েছে। এরপর রয়েছে মালদ্বীপ (৬৪ দশমিক ৬), সান ম্যারিনো (৬৩ দশমিক ১), সংযুক্ত আরব আমিরাত (৬১ দশমিক ২) ও বাহরাইনের (৫৯ দশমিক ১) মতো দেশগুলোর নাম।
যুক্তরাজ্য এ পর্যন্ত তার ৪৯ দশমিক ৫ শতাংশ মানুষকে করোনাভাইরাসের ভ্যাকসিন দিয়েছে। যুক্তরাষ্ট্র দিয়েছে ৪৬ দশমিক ৪ শতাংশ, কানাডা ৩৩ দশমিক ১, ভুটান ৩২ দশমিক ২, ইতালি ৩০, ফ্রান্স ২৯ দশমিক ৯, স্পেন ২৯ দশমিক ৭ শতাংশ।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪