এক মিনিটে করোনা শনাক্তের নতুন কিট উদ্ভাবন
মেডিভয়েস ডেস্ক: এক মিনিটে করোনা শনাক্তের নতুন কিট উদ্ভাবনের দাবি করেছে সিঙ্গাপুরের কোম্পানি ব্রেদোনিক্স। কিটের নাম ‘ব্রেদালাইজার কিট’। এটির অনুমোদনও দিয়েছে সিঙ্গাপুর।
সোমবার (২৪ মে) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের সঙ্গে যুক্ত এই কোম্পানিটি বলছে, তারা এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছে। বর্তমানে মালয়েশিয়ার সঙ্গে দেশের সীমান্ত পয়েন্টগুলোতে এই প্রযুক্তিটির পরীক্ষা শুরু করার লক্ষ্যে তারা কাজ করছে।
কোভিড-১৯ শনাক্ত করতে বর্তমানে যে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়, তার পাশাপাশি এই শ্বাস-প্রশ্বাস বিশ্লেষণের পরীক্ষাটিও চলবে বলে জানাচ্ছে কর্তৃপক্ষ। গতবছর এর যে ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হয়েছিল সেখানে ৯০ শতাংশ সঠিক ফল এসেছিল বলে জানিয়েছিল কোম্পানিটি।
এই পদ্ধতিতে একবার ব্যবহার করে ফেলে দেয়া হয় (ডিসপোজেবল) এমন মাউথপিস ব্যবহার করা হয় এবং এমনভাবেই এটি তৈরি করা হয়েছে যেন কোনভাবেই তার মাধ্যমে দূষণ বা সংক্রমণ না ঘটে।
ডিভাইসটিতে ফুঁ দেওয়ার পরে, এর প্রযুক্তি কোন ব্যক্তির শ্বাস-প্রশ্বাসের রাসায়নিক যৌগগুলো বিশ্লেষণ করে দেখে ওই ব্যক্তি ভাইরাসে সংক্রমিত কিনা। আর এই পরীক্ষায় পজিটিভ ফলাফল এলে ওই ব্যক্তিকে পিসিআর সোয়াব টেস্টও করানোর প্রয়োজন আছে- বলছে কোম্পানিটি।
স্থানীয় ও আন্তর্জাতিকভাবে এই কিট ব্যবহারের আগ্রহ দেখতে পেয়েছে ব্রেদোনিক্স। তারা এ নিওয়ে নানা ধরনের আলোচনা করছে। ইন্দোনেশিয়া ও নেদারল্যান্ডসে ইতোমধ্যে একই ধরনের ব্রেদালাইজার টেস্ট চালু হয়েছে।
-
২৫ জুন, ২০২৬
-
২১ ডিসেম্বর, ২০২৪
-
২৫ ফেব্রুয়ারী, ২০২৩
-
০৭ ডিসেম্বর, ২০২২
-
০৬ ডিসেম্বর, ২০২২
-
১৫ নভেম্বর, ২০২২
পরিবার ও স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নিপসমের দুই গবেষণা
যৌথ সিদ্ধান্ত গ্রহণ দাম্পত্য সম্পর্ক বাড়ায়, প্রাথমিক স্বাস্থ্যসেবায় সুশাসনের ঘাটতি
পরিবার ও স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নিপসমের দুই গবেষণা
যৌথ সিদ্ধান্ত গ্রহণ দাম্পত্য সম্পর্ক বাড়ায়, প্রাথমিক স্বাস্থ্যসেবায় সুশাসনের ঘাটতি
সংক্রামক রোগ নিয়ে গবেষণা ও টিকা উন্নয়নে অবদান
বিডিআই’র আজীবন সম্মাননায় ভূষিত ড. ফিরদৌসী কাদরী
কাজে বাধা দেওয়ার অভিযোগ
কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সভাপতির পদত্যাগ
বিডিআরসিএস-আইএফআরসির জরিপ
হামে আক্রান্ত ৮৯ ভাগের চিকিৎসা ঋণ করে
আইসিডিডিআর,বি’র গবেষণা
নিম্ন-মধ্যম আয়ের দেশে মায়েদের দুধে বেশি পরিমাণে রোগপ্রতিরোধী অ্যান্টিবডি
পরিবার ও স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নিপসমের দুই গবেষণা
যৌথ সিদ্ধান্ত গ্রহণ দাম্পত্য সম্পর্ক বাড়ায়, প্রাথমিক স্বাস্থ্যসেবায় সুশাসনের ঘাটতি
সংক্রামক রোগ নিয়ে গবেষণা ও টিকা উন্নয়নে অবদান
বিডিআই’র আজীবন সম্মাননায় ভূষিত ড. ফিরদৌসী কাদরী
জরুরি জাতীয় ল্যাবরেটরি নীতিমালা
স্বাস্থ্যসেবায় দীর্ঘদিন ধরে উপেক্ষিত মেডিকেল ল্যাবরেটরি খাত