১১ মে, ২০২১ ০৫:৪০ পিএম

দেশে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের

দেশে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ চলছে। এ অবস্থায় ঈদে যেভাবে মানুষ বাড়ি ফিরছে, তাতে দেশে করোনাভাইরাসের আরেকটি (তৃতীয়) ঢেউয়ের শঙ্কা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। তিনি বলেন, ‘রাস্তাঘাটে জনসমাগম ও মানুষের চলাচল যেভাবে বেড়েছে, তাতে আমরা শঙ্কিত। যে মানুষগুলো বাড়ি ফিরছে, তারা যখন ঢাকায় ফিরবে তখন করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে।’

আজ মঙ্গলবার (১১ মে) বিকেল সাড়ে তিনটায় জরুরি ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

খুরশীদ আলম বলেন, সারাদেশের কোভিড হাসপাতালগুলোর অধিকাংশ বেড খালি। শনাক্ত ও মৃত্যুর হারও কমেছে। দেশে করোনাভাইরাসের সেকেন্ড ওয়েভ মোটামুটি নিয়ন্ত্রণে চলে এসেছে।

তিনি আরও বলেন, ‘ভারতে যে সংক্রমণ হয়েছে সেটার ভয়াবহতা আমরা দেখেছি। আমি অধিদপ্তরের পক্ষ থেকে সবার কাছে বিনীত অনুরোধ জানাবো, মানুষের সচেতনতা বাড়াতে আমরা সবাই মিলে যেন চেষ্টা করি। করোনা মহামারি কবে পৃথিবী থেকে যাবে আমরা জানি না। সে ক্ষেত্রে পৃথিবী থেকে এটা নির্মূল না হওয়া পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে না চলার কোনও সুযোগ নেই। মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানও যদি আমরা না শুনি তাহলে আমাদের কে রক্ষা করবে। আমাদের নিজেদের সর্বনাশ যদি নিজেরা ডেকে আনি তাহলে এটা থেকে পরিত্রাণ পাওয়া খুব মুশকিল।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক