২৪ এপ্রিল, ২০২১ ০৫:২৪ পিএম

ময়নামতি মেডিকেল বিডিএফ স্টুডেন্টস উইংয়ের উদ্যোগে ইফতার বিতরণ

ময়নামতি মেডিকেল বিডিএফ স্টুডেন্টস উইংয়ের উদ্যোগে ইফতার বিতরণ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনায় স্বাস্থ্য সুরক্ষা এবং ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ডক্টরস’ ফাউন্ডেশন (বিডিএফ) স্টুডেন্টস উইং, কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ শাখা।

শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে কুমিল্লা শহরের বিভিন্ন স্থানের দুস্থ, গরিব, অসহায় ও পথচারীদের মাঝে এ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিডিএফ স্টুডেন্টস উইং, কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ শাখা সভাপতি  মো. সোয়েব হোসেন সৌরভ ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন। এছাড়া উপস্থিত ছিলেন বিডিএফের কেন্দ্রীয় প্রতিনিধি সৌম্য সোহান, জামিউল, নাসিম, মাহবুব।

সোয়েব হোসেন বলেন, ‘আমাদের মাস্ক বিতরণ, ইফতার ও সেহরি বিতরণের মতো সেবামূলক কার্যক্রম চলমান থাকবে। বিডিএফ চিকিৎসক এবং চিকিৎসা শাস্ত্রে অধ্যয়নত শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তা নিয়ে কাজ করে থাকে। এর পাশাপাশি বিপদগ্রস্ত ও দুস্থ মানুষের পাশে দাঁড়ায়।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক