১৮ এপ্রিল, ২০২১ ১২:৩৫ পিএম

করোনায় একুশে পদকপ্রাপ্ত অভিনেতা এসএম মহসিনের মৃত্যু

করোনায় একুশে পদকপ্রাপ্ত অভিনেতা এসএম মহসিনের মৃত্যু
অভিনেতা এসএম মহসিন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা এসএম মহসিন।

আজ রোববার (১৮ এপ্রিল) সকাল নয়টায় দিকে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, ‘করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ৪ এপ্রিল ঢাকার ইমপালস হাসপাতালে ভর্তি হয়েছেন এমএম মহসিন। ফুসফুসের ৭০ শতাংশ সংক্রমিত ছিল তাঁর। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বারডেম হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমালেন অভিনেতা এসএম মহসিন।’

তিনি ২০১৮ সালে বাংলা একাডেমির সম্মানিত ফেলো লাভ করেন। পেয়েছেন শিল্পকলাসহ অসংখ্য পদকও। অভিনয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২০ সালে একুশে পদক প্রদান করে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনায় মৃত্যু
মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক