১৬ এপ্রিল, ২০২১ ০৩:৫৩ পিএম

করোনায় আক্রান্ত এনআইএলএমআরসির পরিচালক ডা. শামসুজ্জামান

করোনায় আক্রান্ত এনআইএলএমআরসির পরিচালক ডা. শামসুজ্জামান
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের (এনআইএলএমআরসি) পরিচালক প্রফেসর ডা. আবুল খায়ের মোহাম্মদ শামসুজ্জামান তুষার। বর্তমানে তিনি শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার (১৬ এপ্রিল) এনআইএলএমআরসির সহকারি পরিচালক ডা. আবু আহমেদ আল মামুন মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, গত শুক্রবার (৯ এপ্রিল) রাতে পরিচালক মহোদয়ের করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরদিন শনিবার তাঁকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। পরে আইসিইউতে নেওয়া হয়। 

বর্তমানে ডা. আবুল খায়ের মোহাম্মদ শামসুজ্জামান তুষারের অবস্থা কিছুটা ভালো উল্লেখ করে ডা. আবু আহমেদ আল মামুন বলেন, করোনার সব ধরনের উপসর্গ দেখা দেওয়ায় আমরা কিছুটা ভিত হয়েছিলাম। পাশাপাশি তাঁর ডায়াবেটিসও রয়েছে। তবে এখন আগের চেয়ে কিছুটা ভালো। 

শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আল মাহমুদ অ্যাপোলো মেডিভয়েসকে বলেন, তিনি আইসিইউতে ভর্তি আছেন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক