১৬ এপ্রিল, ২০২১ ০৪:১২ পিএম

স্বাস্থ্য সচেতনতা বিষয়ক ওয়েবসাইট বানালেন মেডিকেল শিক্ষার্থী

স্বাস্থ্য সচেতনতা বিষয়ক ওয়েবসাইট বানালেন মেডিকেল শিক্ষার্থী
ছবি: প্রতীকী

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্যসেবা ও সচেতনতা সৃষ্টি এবং মেডিকেল শিক্ষার্থীদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদানসহ বিভিন্ন সেবা প্রদানের লক্ষ্যে চালু হলো ‘Doctorsgang’ ওয়েবসাইট। রংপুর মেডিকেলের শিক্ষার্থী নিরবের বানোনো এই সাইটের মাধ্যমে স্বাস্থ্য সেবা পাবেন ঢাকা ও রংপুরসহ দেশের সকল বিভাগের সাধারণ মানুষ।

ওয়েবসাইটটির নির্মাতা রংপুর মেডিকেল কলেজের এমবিবিএস ৪৬তম ব্যাচের শিক্ষার্থী মো. নোমান ইসলাম নিরব মেডিভয়েসকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘ওয়েবসাইটটির মাধ্যমে সাধারণ মানুষ সারাদেশের চিকিৎসকদের তথ্য, তাঁদের সিরিয়াল নম্বরসহ বিভিন্ন রোগ, লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধ ইত্যাদি বিষয়ক নির্দেশনা ও টেলিমেডিসিন সেবা পাবেন। একইসঙ্গে মেডিকেলের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরাও ক্যারিয়ার বিষয়ক গাইডলাইন পাবেন।’

‘Doctors Gang’ এর সেবাসমূহ

১. সারাদেশের চিকিৎসকদের বিভিন্ন তথ্য,

২. চিকিৎসকদের সিরিয়াল নম্বর, এতে রোগীরা ঘরে বসেই সিরিয়াল নিতে পারবেন,

৩. প্রাথমিক স্বাস্থ্যবিষয়ক সচেতনতা, 

৪. চিকিৎসক ও ছাত্রছাত্রীদের জন্য ক্যারিয়ার গাইডলাইন, 

৫. বিভিন্ন রোগ, লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধ বিষয়ক নির্দেশনা,

৬. মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে ছাত্রছাত্রীদের বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করা,

৭. টেলিমেডিসিন সেবা। 

ওয়েবসাইটটি তৈরির বিষয়ে মো. নোমান ইসলাম নিরব বলেন, ‘বৈশ্বিক মহামারী করোনায় দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় একাডেমিক কার্যক্রমে মন্থর গতি দেখা দিয়েছে। এ অবস্থায় সময়টাকে নিয়মিত রুটিনের বাইরে কোনো ভালো কাজে লাগানোর চেষ্টা করেছি। তারপরেও একাডেমিক পড়ালেখার পাশাপাশি সময়ের উপযুক্ত ব্যবহারের চেষ্টা করেছি, আল্লাহর রহমতে আমার সেই চেষ্টা সফলতায় রূপ নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘কোন কোর্স না করেও শুধুমাত্র গুগল ও ইউটিউবের সাহায্য নিয়ে ফ্রন্টেন্ড ডিজাইন, কন্টেন্ট রাইটিং, বিভিন্ন ধরনের কন্টেন্ট মেনেজমেন্ট সিস্টেম, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইত্যাদি বিষয়ে শিখেছেন। এখন পিএইচপি ও লারাভেল শিখছি। সে সব শিক্ষার সঙ্গে মেডিকেল সায়েন্স নিয়ে ব্লগ সাইট দাঁড় করিয়েছি, যা অদূর ভবিষ্যতে অনেক রোগী ও চিকিৎসকদের জন্যে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

ওয়েবসাইটির মোট উপার্জনের শতকরা ৫০ ভাগ শিক্ষার্থীদের বিভিন্ন বৃত্তি, সেমিনার ও শিক্ষার মানোন্নয়নে ব্যয় করা হবে বলে জানিয়েছেন এই তরুণ উদ্যোক্তা। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক