১৬ এপ্রিল, ২০২১ ১২:৩৭ পিএম

করোনায় ৯০ পুলিশ সদস্যের মৃত্যু

করোনায় ৯০ পুলিশ সদস্যের মৃত্যু
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ৯০ জন সদস্যের মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয়জন র‌্যাবের। ভাইরাসটিতে অধিক সংখ্যক মৃত্যু হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমডি)। পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

পুলিশ জানিয়েছে, গত বছরের ২৮ এপ্রিল পুলিশে প্রথম সংক্রমণ ধরা পড়ে। এরপর থেকে এ পর্যন্ত পুলিশে করোনায় আক্রান্ত হন ২০ হাজার ২৯১ জন। বেশি আক্রান্ত হয়েছেন ডিএমপিতে, ৩ হাজার ৪১৩ জন। এরপরে রয়েছে র‌্যাব। করোনায় র‌্যাবের দুই হাজার ৬২৯ জন সদস্য আক্রান্ত হয়েছেন।

সারাদেশে করোনা আক্রান্ত ১৯ হাজার ৩৯৬ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে স্বাভাবিক জীবনের ফিরেছেন। সর্বশেষ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) পুলিশ বাহিনীর ২৩৫ জন কোয়ারেন্টিনে ছিলেন। তাঁদের মধ্যে ১৮ জন র‌্যাব সদস্য রয়েছেন।

প্রসঙ্গত, দেশে গত বছরের ৮ মার্চ করোনা সংক্রমণ ধরা পড়ে। এরপর একই বছর ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এ পর্যন্ত মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। 

প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ওই বছরের ১৮ মার্চ। দেশে এ পর্যন্ত করোনায় ১০ হাজার ৮১ জন মানুষ মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ সাত হাজার ৪৯৯ জন (৭৪ দশমিক ৩৯ ভাগ) ও নারী দুই হাজার ৫৮২ জন (২৫ দশমিক ৬১ ভাগ)।

ভাইরাসটিতে প্রাণ হারানো এই নাগরিকদের মধ্যে একটি অংশ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সরকারি কর্মচারী ও গণমাধ্যমকর্মী।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক