০৮ এপ্রিল, ২০২১ ০৯:১২ এএম

সড়ক দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু

সড়ক দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু
শাকিল রায়হান। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে চলে গেলেন কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ  ৮ম ব্যাচের শিক্ষার্থী শাকিল রায়হান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) ভোর চারটার দিকে তিনি মারা গেছেন বলে বিষয়টি মেডিভয়েসকে নিশ্চিত করেছেন তাঁর বন্ধু ডা. সিবগাত মুজাহিদ।

তিনি বলেন, গত ছয় এপ্রিল সন্ধ্যার দিকে সে কুমিল্লা সদরের আলেখারচর বিশ্বরোড অতিক্রম করে বাসায় ফিরছিলেন। এ সময় একটি প্রাইভেট কার এসে তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তার পাঁজরের হাড়, হাত ও মেরুদণ্ড ভেঙে যায়। পরে স্থানীয় মানুষ শাকিল রায়হানকে কুমিল্লার মুন হাসপাতালে নিয়ে যান। এরপর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতলে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।’

শাকিল রায়হানের বাড়ি কুমিল্লা সদর আলেখারচর এলাকায়। তার বাবা বাংলাদেশ পুলিশের একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছিলেন। তিন ভাই-বোনের মধ্যে সবার ছোট ছিলেন তিনি।

মেধাবী এ শিক্ষার্থীর মৃৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু
নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে মেডিকেলে উৎসাহ হারাচ্ছেন শিক্ষার্থীরা
ছাত্রশিবির মেডিকেল জোনের নবীন বরণ অনুষ্ঠানে মত

নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে মেডিকেলে উৎসাহ হারাচ্ছেন শিক্ষার্থীরা

ছাত্রশিবির মেডিকেল জোনের নবীন বরণ অনুষ্ঠানে মত

নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে মেডিকেলে উৎসাহ হারাচ্ছেন শিক্ষার্থীরা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক