০৬ এপ্রিল, ২০২১ ০৭:২৯ পিএম

ফরিদপুর মেডিকেলের নাম বদলে হলো বঙ্গবন্ধু মেডিকেল কলেজ

ফরিদপুর মেডিকেলের নাম বদলে হলো বঙ্গবন্ধু মেডিকেল কলেজ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ফরিদপুর মেডিকেল কলেজ ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল রাখা হয়েছে।

রোববার (৪ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ের শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার সচিব মো. আলী নুর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘এতদ্বারা সরকার ‘ফরিদপুর মেডিকেল কলেজ’ ও ‘ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল’ এর নাম পরিবর্তন করে যথাক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুর’ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতাল, ফরিদপুর’ নামকরণ করলেন।’

রাষ্ট্রপতির আদেশক্রমে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদের সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রার ও স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিবের কাছে পাঠানো হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক