০২ এপ্রিল, ২০২১ ০৬:৫২ পিএম

অধ্যাপক ডা. নূর-ই-আলম পাটোয়ারী আর নেই

অধ্যাপক ডা. নূর-ই-আলম পাটোয়ারী আর নেই
অধ্যাপক ডা. নূর-ই-আলম পাটোয়ারী। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের এনেস্থেসিওলজি বিভাগের অধ্যাপক ও ঢাকা মেডিকেল কলেজের ২৬তম ব্যাচের শিক্ষার্থী স্বনামধন্য জ্যেষ্ঠ চিকিৎসক ডা. নূর-ই-আলম পাটোয়ারী আর নেই। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার (২ এপ্রিল) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন বলে জানা গেছে।

জানা গেছে, অধ্যাপক ডা. নূর-ই-আলম পাটোয়ারী সম্প্রতি কোভিড-১৯ রােগে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছিলেন। পরবর্তীতে ফুসফুসের সংক্রমণের জটিলতায় পুণরায় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। গত কয়েকদিন ধরে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন।

তিনি গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের এনেস্থিসিয়া বিভাগের সাবেক বিভাগীয় প্রধান। এছাড়া সাভার ও ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালের বিশেষজ্ঞ এনেস্থিসিট ছিলেন। 

তার স্ত্রীও কোভিড রােগে আক্রান্ত। তিনি তিন মেয়ের জনক। তাদের মধ্যে একজন চিকিৎসক এবং একজন প্রকৌশলী। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, বন্ধু-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

অধ্যাপক ডা. নূর-ই-আলম পাটোয়ারীর মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত। আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে মেডিভয়েস।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক