ডা. খন্দকার আলী কাওসার

ডা. খন্দকার আলী কাওসার

কনসালটেন্ট নিউরোসার্জন, রয়েল ইনফার্মারি অব এডিনবার্গ, এফআরসিএস (নিউরোসার্জারি), এমআরসিএস (ইংল্যান্ড), এমএস (নিউরোসার্জারি), এফসিপিএস (সার্জারি)।


০২ এপ্রিল, ২০২১ ০৯:১২ পিএম

ভর্তিচ্ছুদের চিকিৎসা পেশায় নিরুৎসাহিত করা আত্মঘাতী

ভর্তিচ্ছুদের চিকিৎসা পেশায় নিরুৎসাহিত করা আত্মঘাতী
ছবি: সংগৃহীত

প্রত্যেকবার মেডিকেল পরীক্ষার আশপাশের সময়ে ফেসবুকে একটা ট্রেন্ড লক্ষ্য করি, ডাক্তাররাই বারবার বলতে চাচ্ছেন যে, ডাক্তারি পেশা ভালো নয় এবং ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদেরকে কিছুটা নিরুৎসাহিত করার প্রবণতা।

কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কি ডাক্তারির পরিবর্তে এমন কোন পেশাকে প্রতিষ্ঠা করতে পেরেছি যেখানে সৎ থেকেও মোটামুটি সচ্ছল একটা জীবন যাপন করা যায়?

এমনকি বাংলাদেশ থেকে যারা প্রবাসে এসেছেন তাদেরও অনেকের প্রবণতা পুত্র-কন্যাকে ডাক্তার বানানো। এখানেও একই ডায়নামিকস কাজ করে যে, ডাক্তারির মতো একটা নির্ভরযোগ্য পেশাকে চট করে কেউ বাদ দিতে চায় না।

ডাক্তারি পাস করার পর ডাক্তার হিসেবে তো একজন থাকতেই পারেন। এই পেশায় মেধাবীদের জন্য যেমন রয়েছে মেধা প্রয়োগের সুযোগ, যারা নিজেদেরকে মধ্যম মনে করছেন তাদের জন্য কিন্তু সহজতর বিষয়গুলো পড়ার সুযোগ রয়েছে। ক্লিনিক্যাল সাইডে থাকতে ইচ্ছা না করলে গবেষণায় যেতে পারেন। হতে পারেন বিসিএস ক্যাডার। আর খিড়কি দরজার কথা যদি চিন্তা করেন, মানে বিদেশ চলে যাওয়া; সেক্ষেত্রেও ডাক্তার হিসেবে যে সুযোগ রয়েছে তা অন্য অনেক পেশায় নেই।

সম্মান পাওয়া নিয়ে অনেকের ক্ষোভ। তা দেশে এখন কে কাকে ও রকম শর্তহীনভাবে সম্মান করছে বলুন?

যারা ভাবছেন, ডাক্তার হয়ে আমার উন্নতি হলো না। তাদের হয়তো জজ, ব্যারিস্টার কিংবা বিসিএসে পুলিশ, কাস্টমসে গেলেও উন্নতি হতো না।

তাই ডাক্তার হিসেবে যারা সফল বা আধা সফল হয়েছেন, তারা যদি এ রকম ভুল বার্তা দিতে থাকেন, সে ক্ষেত্রে পরবর্তী প্রজন্মের শীর্ষ বাছাই ছাত্র-ছাত্রীরা নিরুৎসাহিত হয়ে ভুল করে ফেলতে পারে।

তবে সারাদেশে ডাক্তারদের প্রতি যে একটা অনীহা তৈরি হয়েছে সেটাও ঠিক নয়। অনেক ক্ষেত্রেই ডাক্তারদের যে কোনো কর্মই খুব বাঁকা চোখে দেখা হচ্ছে। এতে মেধাবীরা সত্যিই নিরুৎসাহিত হতে পারে। আর অন্য জায়গার মতো যদি এক্ষেত্রেও মেধাহীনরা বেশি ঢুকে পড়ে, তাহলে আরও অমঙ্গল।

এসব দুর্যোগ মেনে নিয়েও আমি মনে করি, মেধাবীদের জন্য ডাক্তারি সর্বোত্তম না হলেও, একটি ভালো পেশা।

এইডি/এএনএম

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত