করোনায় আক্রান্ত তথ্য সচিবের অবস্থা স্থিতিশীল
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন তথ্য ও সম্প্রচার সচিব খাজা মিয়ার অবস্থা স্থিতিশীল। এখন সুস্থ আছেন তিনি।
আজ শুক্রবার (২ এপ্রিল) তথ্য সচিবের একান্ত সচিব মোহাম্মদ এনামুল আহসান মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সচিব মহোদয়ের অবস্থা স্থিতিশীল। তিনি শুরু থেকেই স্বাভাবিক আছেন। এখনও সুস্থ আছেন। পরিবারের সদস্যদের সঙ্গে অবস্থান করলে কোয়ারেন্টাইন মেনে চলা কঠিন। তাই তিনি হাসপাতালে অবস্থান করছেন। করোনা নেগেটিভ ফল আসলেই হাসপাতাল ত্যাগ করবেন তিনি।’
খাজা মিয়ার পরিবারের অন্য সদস্য ও দপ্তরে তাঁর সাহচর্যে থাকা ব্যক্তিরা সুস্থ আছেন বলেও জানিয়েছেন এনামুল আহসান।
শারীরিক অবস্থার খোঁজ-খবর জানতে তথ্য সচিবকে ফোন দিলে তাঁর ব্যক্তিগত সহকারী এ প্রতিবেদককে বলেন, ‘স্যার সুস্থ আছেন। তবে বিশ্রামে থাকায় এ মুহূর্তে কথা বলতে পারবেন না তিনি।’
গত ৩১ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিএসএমএমইউতে ভর্তি হন খাজা মিয়া। তথ্য সচিবের একান্ত সচিব মোহাম্মদ এনামুল আহসান ওইদিন দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
১০ম বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্য খাজা মিয়া এর আগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্ব পালন করেন। গত বছরের ২৬ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় তাঁকে তথ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করে।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪