করোনায় বিশ্ববিদ্যালয় উপাচার্যের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ইউনিভার্সিটি অব স্কিল অ্যানরিচমেন্ট অ্যান্ড টেকনোলজির উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মোত্তালিব।
আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল ৯টায় ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
প্রফেসর ড. আব্দুল মোত্তালিবের গ্রামের বাড়ি ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর গ্রামে।
ক্যানসারে মৃত্যুবরণকারী ছেলে জিসান হৃদের নামে একটি স্কুল প্রতিষ্ঠা করার পাশাপাশি এলাকায় বিভিন্ন সামাজিক কাজে যুক্ত ছিলেন তিনি।
মোত্তালিব-ডেইজি দম্পতির ছোট ছেলে নিলয় কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, করোনার কারণে এখন দেশেই অবস্থান করছেন।
শিক্ষা, গবেষণা ও অ্যাকাডেমিক প্রশাসনে ৩৬ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ড. আব্দুল মোত্তালিব এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় টেকনোলজি (আইইউটি), ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) শিক্ষকতা করেছেন।
-
০৪ অগাস্ট, ২০২২
-
০১ এপ্রিল, ২০২২
-
২৩ ফেব্রুয়ারী, ২০২২
-
২০ ফেব্রুয়ারী, ২০২২
-
২৩ জানুয়ারী, ২০২২
-
২১ জানুয়ারী, ২০২২
-
১৫ ডিসেম্বর, ২০২১
-
১০ ডিসেম্বর, ২০২১
-
০৭ ডিসেম্বর, ২০২১