২৮ মার্চ, ২০২১ ০৯:১৭ এএম

চলে গেলেন ডা. মনিরুল ইসলাম

চলে গেলেন ডা. মনিরুল ইসলাম
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: লিউকেমিয়া রোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন রাজনীতিবিদ ও নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য ডা. এস এম মনিরুল ইসলাম টিপু।

শুক্রবার (২৬ মার্চ) রাতে খুলনায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮বছর।

ডা. মনিরুল ইসলাম ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ তৃতীয় ব্যাচের শিক্ষার্থী। তিনি ছিলেন নড়াইল গাজী মেডিকেল কলেজ বায়োকেমিস্ট বিভাগের সিনিয়র প্রভাষক। তিনি ছিলেন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাক্টিশনার্স এসোসিয়েশন (বিপিএমপিএ) নড়াইল জেলা শাখার আজীবন সদস্য।

ডা. মনিরুল ইসলাম ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নড়াইল জেলা সাধারণ সম্পাদক। তিনি ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির টিকেট পেয়ে নড়াইল-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

ডা. মনিরুল ইসলামের মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত। আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে মেডিভয়েস।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক