১৫ মার্চ, ২০২১ ০৪:০৬ পিএম

এমবিবিএস ফাইনাল প্রফ পরীক্ষা ৪ এপ্রিল

এমবিবিএস ফাইনাল প্রফ পরীক্ষা ৪ এপ্রিল

মেডিভয়েস রিপোর্ট: বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতে স্থগিত হয়ে যাওয়া নভেম্বর ২০২০ এর নতুন সিলেবাস ও জানুয়ারি ২০২১ পুরাতন সিলেবাসের এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী চার এপ্রিল থেকে অনুষ্ঠিত হবে। 

আজ সোমবার (১৫ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এমবিবিএস ফাইনাল প্রফেশনালের নভেম্বর ২০২০ এর নতুন সিলেবাস ও জানুয়ারি ২০২১ এর পুরাতন সিলেবাসের লিখিত পরীক্ষা আগামী এপ্রিল ২০২১ অনুষ্ঠিত হবে। চার এপ্রিল থেকে শুরু হওয়া লিখিত পরীক্ষা আগামী ১৮ মার্চ পর্যন্ত চলবে।

প্রত্যেক মেডিকেলের পরীক্ষা তাদের নিজ নিজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা বেলা ২টায় শেষ হবে।

এছাড়া অবজেক্টিভ স্ট্রাকচারড প্রাকটিক্যাল পরীক্ষা আগামী ২৫ এপ্রিল এবং ওরাল ও ব্যবহারিক পরীক্ষা আগামী ২৩ মে থেকে শুরু হবে।

আদেশের অনুলিপি অবগতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিশ্ববিদ্যালয়ের হিসাবরক্ষক কর্মকর্তা ও মেডিকেল কলেজগুলোর অধ্যক্ষকে পাঠানো হয়েছে।

►বিজ্ঞপ্তিটি দেখেতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত