১৫ মার্চ, ২০২১ ০৪:১১ পিএম

বিএসএমএমইউর ভিসি হচ্ছেন অধ্যাপক শারফুদ্দিন আহমেদ

বিএসএমএমইউর ভিসি হচ্ছেন অধ্যাপক শারফুদ্দিন আহমেদ
অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরবর্তী ভিসি হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি অফথালমোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। আগামী দুই এক দিনের মধ্যেই এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ আজ সোমবার (১৫ মার্চ) বিকেলে মেডিভয়েসকে বলেন, ‘আমি আজকেই খবরটা পেয়েছি। আমার হাতে এখনো কাগজ আসেনি। আগামী ২৩ তারিখে বর্তমান ভিসির দায়িত্ব শেষ হবে। এর আগেই কাগজ আসবে।’

মেডিকেল শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপিটে প্রধানের দায়িত্ব প্রাপ্তির খবরে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকাল থেকে আমি এখানে কাজ করছি। মেডিকেল শিক্ষাকে সর্বোচ্চ শিখরে নেওয়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহায়তার পাশাপাশি স্বাস্থ্যখাতের উন্নয়নে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

ভিসি হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজের পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, ‘দেশের বাইরে যাতে রোগী না যায় এবং এখানকার ছাত্ররা যেন সর্বোচ্চ শিক্ষা পায়—এ ব্যাপারে ভূমিকা নেবো। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান উন্নত করার ব্যাপারেও পদক্ষেপ নেওয়া হবে।’

প্রসঙ্গত, বিএসএমইউর বর্তমান ভিসি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৪ মার্চ। এর ফলে নতুন ভিসি হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত একই বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করা অধ্যাপক ডা. শারফুদ্দিন।

বর্তমান ভিসির মেয়াদ শেষ হওয়ার আগেই পরবর্তী ভিসি এ নিয়ে বিভিন্ন আলোচনা শুরু হয়। আলোচনায় অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ ছাড়াও সম্ভাব্য তালিকায় ছিলেন বিশ্ববিদ্যালয়টির বর্তমান ভিসি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, সাবেক প্রোভিসি (প্রশাসন) এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি, শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ; সাবেক প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদার; বর্তমান প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ডা. শাহানা আক্তার।

এছাড়াও বর্তমান ট্রেজারার অধ্যাপক ডা. আতিকুর রহমান, বর্তমান প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. জাহিদ হোসেন, লিভার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. জুলফিকার রহমান খান, বর্তমান পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আবু নাসের রিজভীর নামও আলোচনায় উঠে আসে। তবে শেষ পর্যন্ত  নতুন ভিসি হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন অধ্যাপক শারফুদ্দিন আহমেদ।

অধ্যাপক শারফুদ্দিন আহমেদ ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও তিনি ১৯৯৩ সালে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) প্রতিষ্ঠাতা যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) থেকে এমবিবিএস সম্পন্ন করেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : নিয়োগ
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত