১০ অক্টোবর, ২০২৬ ০৮:২২ পিএম

রেসিডেন্ট মেডিকেল অফিসার নেবে ইস্পাহানী চক্ষু হাসপাতাল, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

রেসিডেন্ট মেডিকেল অফিসার নেবে ইস্পাহানী চক্ষু হাসপাতাল, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ‘রেসিডেন্ট মেডিকেল অফিসার’ পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইস্পাহানী ইসলামিয়া আই ইন্সটিটিউট অ্যান্ড হসপিটাল। আবেদন শুরু হয়েছে ১ অক্টোবর থেকে —চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ইস্পাহানী ইসলামিয়া আই ইন্সটিটিউট অ্যান্ড হসপিটাল

পদের নাম: রেসিডেন্ট মেডিকেল অফিসার;

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: পূর্ণকালীন

বেতন: ৪০,০০০ টাকা

অন্যান্য সুযোগ-সুবিধা: উৎসব ভাতা বছরে ২টি, বৈশাখী ভাতা, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ২২ বছর হতে হবে

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে

আবেদনের যোগ্যতা

এমবিবিএস ডিগ্রি থাকতে হবে

এক বছরের ইন্টার্নশিপ থাকতে হবে

মাইক্রোসফট অফিসে (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট) দক্ষ হতে হবে

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন

এমআর/ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত