০৮ মার্চ, ২০২১ ০৪:০৭ পিএম
তিন দফা দাবিতে নার্সেস সংগ্রাম পরিষদের অবস্থান কর্মসূচি
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: তিন দফা দাবিতে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি পালন করেছে নার্সেস সংগ্রাম পরিষদ।
আজ সোমবার (৮ মার্চ) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
নার্সেস সংগ্রাম পরিষদের তিন দফা দাবি হলো- কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পেশেন্ট কেয়ার টেকনোলজিস্টদের নার্স হিসেবে নিবন্ধন না দেওয়া, পরিবার পরিকল্পনা পরিদর্শিকাদের ডিপ্লোমা ইন মিডওয়াইফারি সমমান না করা এবং কম্প্রিহেনসিভ লাইসেন্সিং পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার করে অবিলম্বে পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করার দাবিতে তাঁরা আন্দোলন চালিয়ে আসছেন।
রাজধানীসহ সারাদেশের হাসপাতাল, স্বাস্থ্য প্রতিষ্ঠান ও নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক ব্লকের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করেছে নার্সেস সংগ্রাম পরিষদ।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : নার্সেস সংগ্রাম পরিষদ
-
০৮ মার্চ, ২০২১
-
১৪ ফেব্রুয়ারী, ২০২১
-
১২ ফেব্রুয়ারী, ২০২১
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’
এই বিভাগের সর্বাধিক পঠিত