০৮ মার্চ, ২০২১ ০৪:৩৭ পিএম

‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’

‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ স্লোগানে  আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

আজ সোমবার (৮ মার্চ) সকালে চমেকের নতুন একাডেমিক ভবন সেমিনার কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চমেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার। অনুষ্ঠান উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনালের এস এম হুমায়ুন কবির, গাইনি এন্ড অবস বিভাগের অধ্যাপক ডা. শর্মিলা বড়ুয়া, ফিজিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মমতাজ বেগম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় জাতি এগিয়ে যাবে। সমাজের একটা অংশকে বাদ দিয়ে রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়। আইন করেও সমতা অর্জন করা যাবে না। নীতি-নৈতিকতা ও মূল্যবোধের ইতিবাচক পরিবর্তনের মাধ্যমেই কেবল সমাজে সমতা রক্ষা করা সম্ভব হবে।

বক্তারা আরও বলেন, নারী-পুরুষের সমতা এবং অধিকারের জন্য নিদির্ষ্ট কোনো দিন নয়। বছরের প্রতিটি দিনই নারী-পুরুষের সমতা ও অধিকারের। নারী-পুরুষ মিলে-মিশে বিশ্ব সংসার গড়ে তুলতে হবে। নারীর ক্ষমতায়নের মধ্যদিয়ে নারীকে পুরুষের সমান্তরাল করতে হবে। বর্তমান সরকার নারী-পুরুষের ক্ষমতায়নে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে। বিভিন্ন ক্ষেত্রে নারীরা দায়িত্ব পাওয়ার পর তাদের যোগ্যতার স্বাক্ষর রাখছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক