০৩ মার্চ, ২০২১ ১২:৫৭ পিএম

এটিএলএস কোর্সের স্থগিতকৃত পরীক্ষা শুরু ১০ এপ্রিল

এটিএলএস কোর্সের স্থগিতকৃত পরীক্ষা শুরু ১০ এপ্রিল
ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) অধীনে অ্যাডভান্সড ট্রমা লাইফ সাপোর্ট (এটিএলএস) কোর্সের স্থগিত হওয়া পরীক্ষা আগামী ১০ থেকে ১২ এপ্রিল অনুষ্ঠিত হবে। 

আজ মঙ্গলবার (৩ মার্চ) বিসিপিএসের অনারারি সচিব অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘অ্যাডভান্সড ট্রমা লাইফ সাপোর্ট (এটিএলএস) কোর্সের পরীক্ষা আগামী ১০ থেকে ১২ এপ্রিল অনুষ্ঠিত হবে। এর আগে পরীক্ষাটি গত বছরের মার্চ মাসে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা অনিবার্য কারণঃবশৎ পিছিয়ে দেওয়া হয়েছিল। ’

এতে আরও বলা হয়েছে, ‘যারা এই কোর্সের নিবন্ধন করেছে, তাদের প্রত্যেককে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ এবং পরবর্তী নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ করা হয়েছে।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিসিপিএস
নিনমাসের প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষজ্ঞরা

শিশুর জটিল রোগ নির্ণয়ে নিউক্লিয়ার মেডিসিন অত্যন্ত কার্যকর

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক