০৩ মার্চ, ২০২১ ১১:২২ এএম

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের অবস্থা সংকটাপন্ন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের অবস্থা সংকটাপন্ন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: কিডনি, বার্ধক্যজনিত জটিলতাসহ বিভিন্ন রোগে দীর্ঘদিন যাবৎ ভূগছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। দুই সপ্তাহ ধরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন তিনি। 

মঙ্গলবার (২ মার্চ) শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানিয়েছে তাঁর পরিবার।

পারিবারিক সূত্রে জানা গেছে, ‘এইচ টি ইমাম দীর্ঘদিন ধরেই কিডনি জটিলতায় ভুগছেন। সাম্প্রতিক সময়ে অসুস্থতা বাড়লে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। প্রায় দুই সপ্তাহ ধরে তিনি চিকিৎসাধীন। কিন্তু শারীরিক অবস্থার উন্নতি না হয়ে ক্রমেই অবনতির দিকে যাচ্ছে।’

২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন হোসেন তৌফিক ইমাম। তিনি দেশের রাজনৈতিক অঙ্গনে এইচ টি ইমাম নামেই বেশি পরিচিত।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : সিএমএইচ
সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক