২৬ ফেব্রুয়ারী, ২০২১ ০৯:১৯ এএম

বিসিপিএসের কাউন্সিল নির্বাচন আজ

বিসিপিএসের কাউন্সিল নির্বাচন আজ
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনসের (বিসিপিএস) কাউন্সিল নির্বাচন শুরু হয়েছে। আজ শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল নয়টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়।

হাজারের অধিক ভোটার বিকেল পাঁচটা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। পরে ভোট গণনার মাধ্যমে রাত আটটার দিকে ফলাফল প্রকাশ হওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

গত ২৪ জানুয়ারি কাউন্সিল নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়। শেষে নিম্নলিখিত প্রার্থীদের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করে কমিশন। মোট ৩৬ জন প্রার্থীর মধ্যে বাতিল হয় একজনের প্রার্থিতা।

বৈধ প্রার্থীরা হলেন, ডা. এ.বি.এম. ইউনুস, ডা. এ.এইচ.এম. রওশন, ডা. এ.এইচ.এম. তৌহীদুল আলম, ডা. এ.জেড.এম. মোস্তাক হোসাইন, ডা. আব্দুল কাদের খান, ডা. আবুল বাশার মুহাম্মদ জামাল, ডা. আলী নাফিসা, ডা. দ্বীপক কুমার নাগ, ডা. ইফ্ফাত আরা, ডা. কনক কান্তি বড়ুয়া, ডা. খান আবুল কলাম আজাদ, ডা. মামুন মুস্তাফি, ডা. মো. এ মোতালেব হুসাইন, ডা. মো. আব্দুল জলিল চৌধুরী, ডা. মো. আবিদ হোসাইন মোল্লা।

ডা. মো. আবুল কাশেম খন্দকার, ডা. মো. এখলাসুর রহমান, ডা. মো. ফাইজুল ইসলাম চৌধুরী, ডা. মো. মুজিবুর রহমান, ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, ডা. মো. রিদওয়ানুর রহমান, ডা. মো. শাহ আলম, ডা. মো. তাসলীম উদ্দিন, ডা. মো. তৌফিকুর রহমান, ডা. মুহাম্মদ শহীদুল্লাহ, ডা. মোহা. জাহিদ হুসাইন, ডা. মোসা. সাবেরা খাতুন, ডা. প্রবীর কুমার দাস, ডা. এসএম আনোয়ার সাদাত, ডা. সাইফ উদ্দিন আহমেদ।

ডা. সালেহা বেগম চৌধুরী, ডা. সালমা রউফ, ডা. সরদার মুহাম্মদ মুস্তানজিদ, ডা. শেখ জিন্নাত আরা নাসরীন, ডা. তাহমিনা বেগম।

এছাড়া ডা. আহমেদুল কবিরের মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করা হয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক