২৫ জানুয়ারী, ২০২১ ০৩:২৩ পিএম

বিসিপিএস কাউন্সিল নির্বাচন: প্রার্থীদের নামের তালিকা প্রকাশ

বিসিপিএস কাউন্সিল নির্বাচন: প্রার্থীদের নামের তালিকা প্রকাশ

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনসের (বিসিপিএস) কাউন্সিল নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নামের তালিকা প্রকাশ। মোট ৩৬ জন প্রার্থীর মধ্যে একজনের প্রার্থিতা বাতিল হয়েছে।

রোববার (২৪ জানুয়ারি) বিসিপিএস নির্বাচন কমিশন চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ আফজাল হুসাইন, সদস্য অধ্যাপক নুর উদ্দিন আহমেদ ও অধ্যাপক এইচ এ এম নাজমুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, নির্বাচন কমিশন ২৪ জানুয়ারি রাত ১২টায় মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের জন্য কমিশন কার্যালয়ে বৈঠক করেছে। যাচাই-বাছাই শেষে নিম্নলিখিত প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ বলে প্রমাণিত হয়েছে। যাচাই বাছাইয়ে মোট ৩৬ জন প্রার্থীর মধ্যে বৈধ ৩৫ নামের তালিকাটির বর্ণানুক্রমিক ক্রমে প্রদান করা হলো।

বৈধ প্রার্থীরা হলেন, ডা. এ.বি.এম. ইউনুস, ডা. এ.এইচ.এম. রওশন, ডা. এ.এইচ.এম. তৌহীদুল আলম, ডা. এ.জেড.এম. মোস্তাক হোসাইন, ডা. আব্দুল কাদের খান, ডা. আবুল বাশার মুহাম্মদ জামাল, ডা. আলী নাফিসা, ডা. দ্বীপক কুমার নাগ, ডা. ইফ্ফাত আরা, ডা. কনক কান্তি বড়ুয়া, ডা. খান আবুল কলাম আজাদ, ডা. মামুন মুস্তাফি, ডা. মো. এ মোতালেব হুসাইন, ডা. মো. আব্দুল জলিল চৌধুরী, ডা. মো. আবিদ হোসাইন মোল্লা।

ডা. মো. আবুল কাশেম খন্দকার, ডা. মো. এখলাসুর রহমান, ডা. মো. ফাইজুল ইসলাম চৌধুরী, ডা. মো. মুজিবুর রহমান, ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, ডা. মো. রিদওয়ানুর রহমান, ডা. মো. শাহ আলম, ডা. মো. তাসলীম উদ্দিন, ডা. মো. তৌফিকুর রহমান, ডা. মুহাম্মদ শহীদুল্লাহ, ডা. মোহা. জাহিদ হুসাইন, ডা. মোসা. সাবেরা খাতুন, ডা. প্রবীর কুমার দাস, ডা. এসএম আনোয়ার সাদাত, ডা. সাইফ উদ্দিন আহমেদ।

ডা. সালেহা বেগম চৌধুরী, ডা. সালমা রউফ, ডা. সরদার মুহাম্মদ মুস্তানজিদ, ডা. শেখ জিন্নাত আরা নাসরীন, ডা. তাহমিনা বেগম।

এছাড়া ডা. আহমেদুল কবিরের মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করা হয়েছে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক