২০ ফেব্রুয়ারী, ২০২১ ১০:২৪ এএম

পেডিয়াট্রিক্সের দুই চিকিৎসককে বদলি

পেডিয়াট্রিক্সের দুই চিকিৎসককে বদলি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসে কর্মরত দুই চিকিৎসককে বিভিন্ন প্রতিষ্ঠানে বদলি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ইস্যু করা মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাঁর নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো।’

নির্দেশনা অনুযায়ী, যশোর মেডিকেল কলেজ পেডিয়াট্রিক্স বিভাগের সহকারী অধ্যাপক ডা. এসএম আব্দুর রশিদকে খুলনা মেডিকেল কলেজে বদলি করা হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ পেডিয়াট্রিক্স বিভাগের সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ ওমর খালেদ ফয়সালকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজে সংযুক্ত রেখে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে ও জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও  সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বদলি
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক