বিশ্বে করোনা সংক্রমণের হার কমেছে ১৬ ভাগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
মেডিভয়েস রিপোর্ট: বৈশ্বিক মহামারী করোভাইরাসের সংক্রমণ কমতে শুরু করেছে। গত সপ্তাহে বিশ্বে করোনার সংক্রমণ শতকরা ১৬ ভাগ হ্রাস পেয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) মার্কিন গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথ্যমতে বিশ্বব্যাপী নতুন করে সংক্রমনের সংখ্যা শতকরা ১৬ ভাগ হ্রাস পেয়ে ২.৭ মিলিয়ন হয়েছে। একইসঙ্গে রোববার পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী মঙ্গলবার রাতে সাপ্তাহিক মহামারী আপডেটে মঙ্গলবার রাতে নতুন মৃত্যুর সংখ্যা একই সময়ের তুলনায় ১০ ভাগ হ্রাস পেয়ে ৮১ হাজারে দাঁড়িয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিশ্বের ছয়টি অঞ্চলের মধ্যে পাঁচ অঞ্চলে করোনার সংক্রমণ কমেছে। তাদের তথ্যমতে, আফ্রিকায় সংক্রমণ কমেছে ২০ ভাগ, পশ্চিম প্রশান্তমহাসাগরীয় অঞ্চলে সংক্রমণ কমেছে ২০ ভাগ। ইউরোপে কমেছে ১৮ ভাগ, আমেরিকায় কমেছে ১৬ ভাগ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় ১৩ ভাগ। তবে পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে করোনার সংক্রমণ ৭ ভাগ বেড়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
এ বিষয়ে সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, জানুয়ারির পরের পাঁচ সপ্তাহে করোনাভাইরাসের সংক্রমণ কমছে। এ সংক্রমণ রীতিমতো অর্ধেকে নেমে এসেছে এবং এখনও সেই ধারাবাহিকাতা বজায় রয়েছে।
তবে এ অবস্থাতে সতর্ক না থাকলে করোনার সংক্রমণ আবারও বাড়তে পারে আশংকা প্রকাশ করে সাবইকে সতর্কতার সাথে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। ভাইরাসটিতে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৯৮ লাখের অধিক মানুষ। মৃতের সংখ্যা ২৪ লাখ ২৯ হাজারের অধিক। তবে এখন পর্যন্ত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ছয় কোটি ১৮ লাখের অধিক মানুষ।
৫০৩ স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১৫১ শয্যার
প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে ৫৬ হাজার ৭৫০ কোটি টাকার প্রকল্প
তুরস্ক-চীন ১৫ বিলিয়ন ডলারের চুক্তি
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশ্বনেতাদের অঙ্গীকার
৫০৩ স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১৫১ শয্যার
প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে ৫৬ হাজার ৭৫০ কোটি টাকার প্রকল্প
সংসদে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
ভুয়া তথ্য প্রতিরোধে ১১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে বাংলা ফ্যাক্ট
বিজ্ঞান ও গবেষণায় আস্থা বাড়াতে
‘টুগেদার ফর সায়েন্স অ্যান্ড হেলথ’ নামে বৈশ্বিক আন্দোলন শুরু ডব্লিউএইচওর
তুরস্ক-চীন ১৫ বিলিয়ন ডলারের চুক্তি
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশ্বনেতাদের অঙ্গীকার
৫০৩ স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১৫১ শয্যার
প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে ৫৬ হাজার ৭৫০ কোটি টাকার প্রকল্প
সংসদে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
ভুয়া তথ্য প্রতিরোধে ১১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে বাংলা ফ্যাক্ট
বিজ্ঞান ও গবেষণায় আস্থা বাড়াতে
‘টুগেদার ফর সায়েন্স অ্যান্ড হেলথ’ নামে বৈশ্বিক আন্দোলন শুরু ডব্লিউএইচওর