১৩ ফেব্রুয়ারী, ২০২১ ০৯:৪০ এএম

মালয়েশিয়ায় সবার আগে ভ্যাকসিন নেবেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় সবার আগে ভ্যাকসিন নেবেন প্রধানমন্ত্রী
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মালয়েশিয়ায় সবার আগে ভ্যাকসিন গ্রহণ করবেন দেশটির প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, চলতি মাসের শেষের দিকে মালয়েশিয়ায় করোনার ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি শুরু হতে পারে। দেশটিতে ফাইজারের উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ করা হবে।

দেশটির প্রযুক্তিমন্ত্রী খায়েরি জামাল উদ্দিন বলেন, ‘ভ্যাকসিন নিরাপদ, জনগণকে এটা বোঝাতে ও আশ্বস্ত করতে সবার আগে ফাইজারের ভ্যাকসিন নেবেন প্রধানমন্ত্রী।’

গত ৪ ফেব্রুয়ারি দেশটির প্রধানমন্ত্রী মুহিউদ্দিন জানিয়েছেন, মালয়েশিয়ায় জাতীয় কোভিড-১৯ টিকাদান কর্মসূচি চলতি মাসের শেষের দিকে শুরু হবে এবং সরকার দেশের ৮০ শতাংশ জনগোষ্ঠী বা দুই কোটি ৬৫ লাখ মানুষকে তিনটি ধাপে এই ভ্যাকসিন প্রদান করবে। জনগণকে ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

সিঙ্গাপুরভিত্তিক সংবাদ মাধ্যম স্ট্রেইট টাইমস জানিয়েছে, ‘চলতি মাস থেকে এপ্রিল পর্যন্ত প্রথম ধাপে ৫ লাখ সম্মুখসারির করোনা যোদ্ধাকে ভ্যাকসিন দেওয়া হবে। এরপর এপ্রিল থেকে আগস্টে দ্বিতীয় ধাপে ঝুঁকিপূর্ণ গোষ্ঠী, ৬০ বছর বা তার বেশি বয়সের প্রবীণ নাগরিক এবং হৃদরোগ, স্থূলতা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও প্রতিবন্ধী ব্যক্তিদের এই ভ্যাকসিন দেওয়া হবে। এরপর মে মাস থেকে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তৃতীয় ধাপের টিকা কার্যক্রম। এই ধাপে ১৮ বা তারও বেশি বয়সীদের টিকার আওতায় আনা হবে।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ভ্যাকসিন
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও