অধ্যাপক মাহমুদুর রহমান খন্দকার আর নেই
মেডিভয়েস রিপোর্ট: ইমপালস হাসপাতালের অ্যানেসথেশিওলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক ডা. মাহমুদুর রহমান খন্দকার আর নেই। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৬১ বছর।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
অধ্যাপক ডা. মাহমুদুর রহমান লাইজুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর সহকর্মী ডা. সালাহউদ্দিন আহমেদ।
ডা. মাহমুদুর রহমান খন্দকার রাজশাহী মেডিকেল কলেজের ১৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি ঢাকা মেডিকেল কলেজের এনেসথেসিওলজি বিভাগের সহকারী অধ্যাপক পদে থাকাকালীন সরকারী চাকুরী থেকে স্বেচ্ছায় অবসর গ্রহন করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান সন্তুতি, পরিবার-পরিজন, বন্ধু-স্বজন, ছাত্র-ছাত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মৃত্যুর খবরে শোক প্রকাশ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ম্যাক্সিলোফ্যাশিয়াল সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সাখাওয়াত হোসাইন সায়ন্ত ফেসবুকে নিজের টাইমলাইনে লেখেন, ‘তাঁর সঙ্গে পরিচয় বেশ কয়েক বছর আগে ইস্কাটনের আবীর জেনারেল হাসপাতালে। আমার কয়েকটি কেসে এনেসথেশিওলজিস্ট হিসেবে টিম মেম্বার ছিলেন। মজার ও রোমান্টিক মানুষ ছিলেন। নিজের চিকিৎসা নিতে কয়েকবার এসেছেন আমার চেম্বারেও। ধীরে ধীরে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক তৈরি হয়। স্ত্রী ও মেয়ের চিকিৎসার জন্যও এসেছেন। কয়েক মাস আগে এই করোনার মধ্যেও ছোট মেয়েকে নিয়ে এসেছিলেন ডেল্টা হাসপাতালের চেম্বারে। আবারও আসার কথা ছিল। কিন্ত এলেন না। আর কোনদিনই আসবেন না তিনি। একেবারেই চলে গেলেন আমাদের ছেড়ে। আল্লাহ তাকে বেহেস্ত নসীব করুন।’
বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) মরহুম ডা. মাহমুদুর রহমান খন্দকারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।
গুণী এই চিকিৎসকের মৃত্যুতে শোকাহত মেডিভয়েস পরিবার। তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে মেডিভয়েস।
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬
-
২৬ জানুয়ারী, ২০২৬
-
১৭ জানুয়ারী, ২০২৬