০৯ ফেব্রুয়ারী, ২০২১ ১২:২১ পিএম

সাত দিনের মধ্যে ভ্যাকসিন পাবেন সকল প্রাথমিক শিক্ষক

সাত দিনের মধ্যে ভ্যাকসিন পাবেন সকল প্রাথমিক শিক্ষক
টিকা গ্রহণকালে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: আগামী সাত দিনের মধ্যে দেশের সকল প্রাথমিক শিক্ষক করোনাভাইরাসের ভ্যাকসিন পাবেন বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

আজ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে করোনার ভ্যাকসিন গ্রহণ শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী গতকাল এবং এর আগেও আমাকে ফোন করে বলেছেন তোমার সব শিক্ষককে টিকা দিয়ে নাও, যেহেতু আমরা যেকোনো সময় স্কুল খুলে দেবো। কোনো শিক্ষক যেন টিকার আওতার বাইরে না থাকেন। শিক্ষকদের টিকার জন্য প্রধানমন্ত্রী ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।’

শিক্ষকদের আগামী সাতদিনের মধ্যে টিকার আওতায় আনা হবে জানিয়ে তিনি বলেন, ‘আজ থেকে সাতদিনের মধ্যে টিকা নেয়া শেষ করব। আমি নিজেও নিয়েছি, আমাদের সচিবালয়ের সবাই নিয়েছে। কোনো রকম পার্শ্বপ্রতিক্রিয়া নেই। আমি আমার মন্ত্রণালয়ের আওতায় থাকা শিক্ষকদের অনুরোধ করব, তাঁরা যেন টিকা গ্রহণ করে। বিশেষত চলিশোর্ধ্ব যারা আছেন।’

এ সময় পৃথিবীর অন্যান্য দেশের চেয়ে অনেক আগেই এ দেশে ভ্যাকসিন নিয়ে আসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রথমিক শিক্ষামন্ত্রী।

ভ্যাকসিন গ্রহণের প্রতিক্রিয়ায় তিনি সুস্থ ও স্বাভাবিক আছেন জানিয়ে বলেন, তাঁর কাছে খুবই স্বাভাবিক মনে হয়েছে। তিনি ভালো বোধ করছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক