০৯ ফেব্রুয়ারী, ২০২১ ১১:০৪ এএম

বিশ্বে সাড়ে ৬ কোটি মানুষ মৃগীরোগে আক্রান্ত

বিশ্বে সাড়ে ৬ কোটি মানুষ মৃগীরোগে আক্রান্ত
আন্তর্জাতিক মৃগীরোগ দিবস উপলক্ষে আলোচনা সভা

মেডিভয়েস রিপোর্ট: সারাবিশ্বে ৪০ ধরনেরও বেশি এপিলেপসি বা মৃগীরোগ রয়েছে এবং এতে আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ছয় কোটি। আক্রান্তেদের মধ্যে শতকরা ৮০ ভাগই স্বল্পোন্নত ও অনুন্নোত দেশে বসবাস করে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

সোমবার (৮ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মৃগীরোগ দিবস উপলক্ষে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের নিউরোলজি বিভাগে আয়োজিত আলোচনা সভায় আলোচকরা এসব তথ্য জানান।

বিশেষজ্ঞরা বলেন, বিশ্বব্যাপী ৪০ ধরনেরও বেশি এপিলেপসি বা মৃগীরোগ আছে। এতে আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ছয় কোটি। যাদের মধ্যে শতকারা ৮০ ভাগ মানুষই স্বল্পোন্নত ও অনুন্নোত দেশে বসবাস করে। মৃগীরোগ নিয়ে অনেক ভুল ধারণা প্রচলিত আছে, বিশেষ করে অনুন্নোত দেশগুলোতে। এসব ক্ষেত্রে ডায়াগনস্টিক সংশয়গুলোও কাজ করে যেহেতু অন্য বেশ কিছু মেডিকেল কন্ডিশনের সাথে এর মিল রয়েছে। এক বা একাধিক অ্যান্টি-এপিলেপটিক ওষুধের মাধ্যমে প্রায় ৭০ ভাগ মৃগীরোগীর ক্ষেত্রেই এই রোগ নিয়ন্ত্রণে রাখা যায় বলেও জানিয়েছেন তাঁরা।

অনুষ্ঠানে সিনিয়র কনসালটেন্ট, নিউরোলজিস্ট ও মৃগীরোগ বিশেষজ্ঞ ডা. আলিম আক্তার ভূঁইয়া এপিলেপসি বা মৃগীরোগের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরে মৃগীরোগ সম্পর্কে আরও আলোচনা করেন এভারকেয়ার হাসপাতালের নিউরোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও কো-অর্ডিনেটর ডা. খন্দকার মাহবুবর রহমান এবং সিনিয়র কনসালটেন্ট ডা. সন্দীপ কুমার দাশ।

হাসপাতালটির মেডিকেল সার্ভিসের সিনিয়র জেনারেল ম্যানেজার ডা. আরিফ মাহমুদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল মেডিকেল সার্ভিসের পরিচালক ডা. সঞ্জয় কে. পাঠারে। এছাড়াও হাসপাতালের নিউরোলজি ও অন্যান্য বিভাগের কনসালটেন্টগণ ও হাসপাতালের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক