০৭ ফেব্রুয়ারী, ২০২১ ০৩:১৩ পিএম

স্পটে ভ্যাকসিনের রেজিস্ট্রেশন হতে পারে

স্পটে ভ্যাকসিনের রেজিস্ট্রেশন হতে পারে
ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসের ভ্যাকসিন বিতরণ কার্যক্রম সহজলভ্য করার লক্ষ্যে স্পটে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

আজ রোববার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে করোনার ভ্যাকসিন গ্রহণের পর সাংবাদিকদের এসব কথা বলেন  তিনি।

সাড়ে তিন লাখের বেশি মানুষ ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেছে জানিয়ে সেব্রিনা ফ্লোরা বলেন, আমি আজকে ভ্যাকসিন নিয়েছি। পরবর্তী ডোজের জন্য অপেক্ষা করছি। 

তিনি বলেন, এ টিকা নেওয়া শুধু নিজেকে সুরক্ষিত রাখা নয়, দেশ থেকে করোনা মুক্ত করার সুন্দর পদক্ষেপ। ওই হাসপাতালে আজকে ৫০ জনের বেশি বিশিষ্ট ব্যক্তি করোনার ভ্যাকসিন গহণ করেছেন বলেও জানান তিনি।

প্রসঙ্গত, দেশজুড়ে আজ প্রাণঘাতী করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি শুরু হয়েছে। সকাল ১১টায় শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে করোনার টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এরপর তিনি নিজেও টিকা নেন।

গতকাল (৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটা পর্যন্ত ভ্যাকসিন নিতে আগ্রহী তিন লাখ ২৮ হাজার ১৩ জন মানুষ সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ভ্যাকসিন
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক