০৭ ফেব্রুয়ারী, ২০২১ ১২:০৫ পিএম

টিকা নিয়ে এখন পর্যন্ত সুস্থ আছি: স্বাস্থ্যমন্ত্রী

টিকা নিয়ে এখন পর্যন্ত সুস্থ আছি: স্বাস্থ্যমন্ত্রী
সাংবাদিকদের ব্রিফ করছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি: মো. সাহিদ

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ভ্যাকসিন নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। টিকা নিয়ে এখন পর্যন্ত সুস্থ আছেন বলে জানিয়েছেন তিনি।

আজ রোববার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে করোনার ভ্যাকসিন গ্রহণের পর এসব কথা বলেন  তিনি।

এর আগে সকাল ১০টায় স্বাস্থ্য অধিদপ্তরে গণটিকা কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

ভ্যাকসিনে কারো কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে তাঁর জন্য চিকিৎসা সেবা প্রস্তুত রয়েছে জানিয়ে জাহিদ মালেক বলেন, করোনার ভ্যাকসিন বিতরণে ৪২ হাজারের বেশি ব্যক্তিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাতে সুষ্ঠুভাবে টিকা প্রয়েগ করা হয়।

তিনি আরও বলেন, গণমাধ্যমের ব্যক্তিদের জন্য অগ্রাধিকারের ভিত্তিতে টিকার ব্যবস্থা রয়েছে। প্রত্যন্ত অঞ্চলের মানুষ কেন্দ্রে এসে তাৎক্ষণিক নিবন্ধন করে ভ্যাকসিন নিতে পারবেন।

এসময় উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানসহ সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। 

প্রসঙ্গত, এর আগে গত ২৭ জানুয়ারি প্রাথমিকভাবে করোনাভাইরাসের টিকা কার্যক্রম হয়। ওই দিন বিকাল সাড়ে ৩টায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এদিন প্রথম টিকা নেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নার্স রুনু ভেরোনিকা কস্তা। এ সময় চিকিৎসক, পুলিশ ও সেনাবাহিনীসহ পর্যায়ক্রমে আরও ২৯ সম্মুখযোদ্ধার দেহে করোনার টিকা প্রয়োগ করা হয়।

এর আগে গত ২১ জানুয়ারি ভারতের উপহার হিসেবে পাঠানো ২০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন ঢাকা পৌঁছায়।

গত ২৫ জানুয়ারি সকাল ১১টার দিকে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে সরকারের কেনা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিনের ৫০ লাখ ডোজ দেশে পৌঁছায়। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ভ্যাকসিন
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক