২৮ জানুয়ারী, ২০২১ ০২:২৬ পিএম
উদ্ভাবন সক্ষমতা বৃদ্ধি

সেবা বিভাগের ৪০ কর্মকর্তা নিয়ে দু‘দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন

সেবা বিভাগের ৪০ কর্মকর্তা নিয়ে দু‘দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: উদ্ভাবন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ২০২০-২০২১ অর্থবছরে সেবা বিভাগের ৪০ কর্মকর্তাকে নিয়ে দু‘দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বুধবার (২৭ জানুয়ারি) মন্ত্রণালয়ের সেবা বিভাগের প্রশাসন-৪ মনিটরিং ও সমন্বয় অধিশাখার উপসচিব মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, স্বাস্থ্য সেবা বিভাগের ২০২০-২০২১ অর্থবছরের অনুমোদিত বার্ষিক উদ্ভাবন কর্মপরিকল্পনার আওতায় কর্মকর্তাদের উদ্ভাবন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ২৮ ও ৩১ জানুয়ারি সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত দিনব্যাপী প্রশিক্ষণ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।

অর্থ বিভাগ ও অর্থ মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত প্রশিক্ষণ ভাতা অনুযায়ী প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে জারি করা আদেশের অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য অর্থনীতি ইউনিট মহাপরিচালক ও স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক