১৫ জানুয়ারী, ২০২১ ০৯:৫৫ এএম

করোনার ভ্যাকসিন নিলেন তুর্কি প্রেসিডেন্ট

করোনার ভ্যাকসিন নিলেন তুর্কি প্রেসিডেন্ট
রিসেপ তাইপ এরদোয়ান। ছবি: সংগৃহীত

মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চীনা ফার্মাসিউটিক্যালস কোম্পানি সিনোভ্যাক বায়োএনটেকের উদ্ভাবিত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বৃহস্পতিবার দেশটির রাজধানী আঙ্কারার একটি হাসপাতালে করোনার ভ্যাকসিন গ্রহণ করেন এরদোয়ান।

ভ্যাকসিন গ্রহন করার পর সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে তিনি বলেন, আমি ভ্যাকসিন নেওয়ার পর ভালো অনুভব করছি।

সাংবাদিকদেরকে এরদোগান বলেন, আমি বিশ্বাস করি জনগণকে উৎসাহ দেওয়ার জন্য সব রাজনৈতিক নেতা, সংসদ সদস্যদের করোনার ভ্যাকসিন গ্রহনের আবেদন করা উচিত। এটাই হবে সঠিক সিদ্ধান্ত।

এ সময় তিনি দেশজুড়ে ২ লাখ ৫০ হাজার স্বাস্থ্যকর্মীকে টিকাকরণের আওতায় আনার কথা বলেন। তাদেরকে সম্মুখযোদ্ধা বলেও সম্বোধন করেন তুর্কি প্রেসিডেন্ট।

উল্লেখ্য, প্রথম পর্যায়ে চীনা সিনোভ্যাক বায়োটেকের ৩০ লাখ ডোজ করোনা টিকার চালান পৌঁছায় গত ৩০ ডিসেম্বর।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
স্বাধীন হাসপাতাল অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠনে জোর

স্বাস্থ্যসেবা সুরক্ষা ও হাসপাতাল পরিচালনায় চাই পৃথক আইন ও সমন্বিত জবাবদিহিতা

স্বাধীন হাসপাতাল অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠনে জোর

স্বাস্থ্যসেবা সুরক্ষা ও হাসপাতাল পরিচালনায় চাই পৃথক আইন ও সমন্বিত জবাবদিহিতা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও