দুই নার্সিং কর্মকর্তাকে বদলি
মেডিভয়েস রিপোর্ট: দুই নার্সিং কর্মকর্তাকে বিভিন্ন প্রতিষ্ঠানে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
আজ বুধবার (১৩ জানুয়ারি) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের নার্সিং সেবা-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. মেজবাউল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিম্নবর্ণিত নার্সিং কর্মকর্তাগণকে তাঁদের নামের পাশে বর্ণিত পদ ও প্রতিষ্ঠানে বদলি বা পদায়ন করা হলো।
বদলি হওয়া কর্মকর্তারা হলেন, মানিকগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের ডিসট্রিক্ট পাবলিক হেলথ নার্স বদরুন নাহার সরকারকে মুগদা ৫০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক হিসেবে পদায়ন ও বদলি করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক জুলেখা আক্তারকে নেত্রকোণা শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বদলি করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, যথাযথ কতৃপক্ষের অনুরোধক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
অফিস আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য হাসপাতালগুলোর পরিচালক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের চীফ একাউন্টস এন্ড ফিন্যান্স আফিসার, সিভিল সার্জন, সেবা তত্ত্বাবধায়কসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।
-
১৪ অগাস্ট, ২০২৬
-
১৪ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
৩০ জুন, ২০২৬
-
২২ জুন, ২০২৬
-
১১ জুন, ২০২৬
-
১৮ মে, ২০২৬