০৫ জানুয়ারী, ২০২১ ০৮:০২ পিএম

চার চিকিৎসককে বদলি ও পদায়ন

চার চিকিৎসককে বদলি ও পদায়ন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসে কর্মরত চার চিকিৎসককে বিভিন্ন প্রতিষ্ঠানে বদলি ও পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার (৫ জানুয়ারি) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে তাঁদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো।

বদলি ও পদায়ন হওয়া কর্মকর্তারা হলেন, স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) এবং কুমিল্লা মেডিকেল কলেজের গাইনি এন্ড অবস বিভাগের সহকারী অধ্যাপক ডা. শাহনাজ আহমদকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে বদলি করা হয়েছে।

অধিদপ্তরের আরেক বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) এবং কুমিল্লা মেডিকেল কলেজের চর্ম ও যৌন বিভাগের সহকারী অধ্যাপক ডা. আবু জাফর মো. শহীদুল হককে ঢাকা মুগদা মেডিকেল কলেজে বদলি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের সংযুক্ত অধ্যাপক (চ. দা.) ডা. মো. শফিকুল আলম চৌধুরীকে ঢাকা মেডিকেল কলেজে পদায়ন করা হয়েছে।

এছাড়া স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) এবং ঢাকা মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগের সংযুক্ত অধ্যাপক ডা. অখিল রঞ্জন বিশ্বাসকে ঢাকা মেডিকেল কলেজে পদায়ন করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

আদেশের অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।

► প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বদলি
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক