অধ্যাপক হলেন পেডিয়াট্রিক্স নেফ্রোলজির তিন চিকিৎসক
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে কর্মরত পেডিয়াট্রিক্স নেফ্রোলজি বিভাগের তিন চিকিৎসককে অধ্যাপক পদে পদায়ন করা হয়েছে।
আজ রোববার (৩ ডিসেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের পারসোনেল-১ শাখার সিনিয়র সহকারী সচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সুপারিশের পরিপ্রেক্ষিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-৩ টাকা ৫৬,৫০০-৭৪,৪০০ বেতনক্রমে পার্শ্বে বর্ণিত বিষয়ে অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হলো।
পদোন্নতি পাওয়া চিকিৎসকরা হলেন, রংপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মো. জাহিদুর রহমান, বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. উত্তম কুমার সাহা ও গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. লক্ষণ চন্দ্র কুন্ডু। তাঁদের প্রত্যেককে স্ব স্ব প্রতিষ্ঠানে অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে তা কাজ কার্যকর হবে।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব, স্বাস্থ্যমন্ত্রী ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।
-
১২ অগাস্ট, ২০২৬
-
১১ অগাস্ট, ২০২৬
-
০৩ অগাস্ট, ২০২৬
-
২৮ জুলাই, ২০২৬
-
২৬ জুলাই, ২০২৬
-
১৩ মে, ২০২৬
-
১৩ এপ্রিল, ২০২৬