০২ জানুয়ারী, ২০২১ ০১:২৮ পিএম

করোনামুক্ত হলেন অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ

করোনামুক্ত হলেন অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ
ইউজিসি অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ইউজিসি অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ। শুক্রবার (১ জানুয়ারি) নমুনা পরীক্ষায় তাঁর নেগেটিভ ফল আসে। 

বিষয়টি নিশ্চিত করে অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ আজ শনিবার (২ ডিসেম্বর) দুপুর একটার দিকে মেডিভয়েসকে বলেন, ‘আগের তুলনায় আল্লাহর রহমতে ভালো। আমার স্ত্রীর অবস্থা অতটা ভালো না। তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন। তাঁর জন্য এখনো হাসপাতালেই অবস্থান করছি। বাসায় যাওয়া হয়নি।’ 

এ সময় মুঠোফোনসহ বিভিন্ন মাধ্যমে খোঁজ-খবর নেওয়া ও দোয়ার করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অধ্যাপক এবিএম আব্দুল্লাহ। একই সঙ্গে নিজের পূর্ণ সুস্থতা ও তাঁর স্ত্রীর আশু আরোগ্যের জন্য দোয়া চেয়েছেন মহামারীকালে অসংখ্য রোগীকে স্বাস্থ্যসেবা দিয়ে যাওয়া এ মেডিসিন বিশেষজ্ঞ।

প্রসঙ্গত, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৫ ডিসেম্বর বিকাল আড়াইটার দিকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ। এর দুই দিন পর ১৭ ডিসেম্বের করোনা আক্রান্ত হন তাঁর সহধর্মিণী অধ্যাপক মাহমুদা বেগম। এর পর থেকে দুজনেই একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গত ১৫ ডিসেম্বর সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তাঁর নমুনা পরীক্ষা করা হয়। অল্প সময়ের ব্যবধানে সরবরাহ করা রিপোর্টে তাঁর করোনা পজিটিভ আসে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
পুনরায় সংশোধন হচ্ছে সাইবার আইন

গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড

পুনরায় সংশোধন হচ্ছে সাইবার আইন

গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড