২৪ ডিসেম্বর, ২০২০ ০৬:৪৪ পিএম

‘শিগগিরই আর্থিক সহায়তা পাবেন করোনায় ক্ষতিগ্রস্ত চিকিৎসকরা’

‘শিগগিরই আর্থিক সহায়তা পাবেন করোনায় ক্ষতিগ্রস্ত চিকিৎসকরা’
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: মহামারীকালে চিকিৎসাসেবা দিতে গিয়ে যেসব চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন, দ্রুততম সময়ের মধ্যে তাদের আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনার চিকিৎসা দিতে গিয়ে মারা যাওয়া সরকারি চিকিৎসকের তালিকা অর্থমন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, এই বিষয়টি চূড়ান্ত পযার্য়ে রয়েছে, কিছু দিনের মধ্যে তারা সরকার ঘোষিত অর্থ পেয়ে যাবেন।’

জাহিদ মালেক বলেন, ‘বাংলাদেশ করোনা নিয়ন্ত্রণে পৃথিবীর মধ্যে এক দৃষ্টান্ত স্থাপন করেছে, এই কাজ সম্ভব হয়েছে, চিকিৎসকদের মাধ্যমে, তাদের প্রচেষ্টার মাধ্যমেই এই কাজ করা সম্ভব হয়েছে। একইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ্য নেতৃত্বের কারণে করোনা চিকিৎসা দিতে পারেছি এবং নিয়ন্ত্রণে রেখেছে।’

তিনি আরও বলেন, ‘করোনার শুরুতে এই ভাইরাস বিষয়ে আমাদের কোনো ধারণাই ছিল না। আমরা চিকিৎসকদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। বর্তমানে ১৬৩ ল্যাবে করোনা পরীক্ষা করা হচ্ছে। সকল সংকট কাটিয়ে উঠতে পেরেছি।’

জানুয়ারির শেষ সপ্তাহ অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে দেশে অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন আসতে পারে জানিয়ে তিনি বলেন, ‘জানুয়ারির শেষ সপ্তাহে অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দেশে অক্সফোর্ডের তিন কোটি করোনার ভ্যাকসিন আসবে। এখন ভ্যাকসিন তৈরি ও অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আমরা ভ্যাকসিন গ্রহণে সব প্রস্তুতি রেখেছি।’

তিনি আরও বলেন, ‘করোনার দ্বিতীয় ঢেউ এখনও দেশে আঘাত হানেনি৷ আমরা ভালো আছি, ভালো থাকতে চাই৷ যুক্তরাষ্ট্র, ভারত, ইউরোপের চেয়ে বাংলাদেশের অবস্থা অনেক ভালো। মৃত্যুর হারও কম৷ এর জন্য চিকিৎসকদের ধন্যবাদ৷’

প্রসঙ্গত, করোনা ভাইরাসের শুরুতে করোনায় আক্রান্ত ও মৃত্যু হলে চিকিৎসক-নার্স-পুলিশ-সরকারি কর্মচারীরা গ্রেড ভেদে অর্থ পাবে এমন ঘোষণা দেয় সরকার। তবে গত নয় মাসে ১১২ জন চিকিৎসক মারা গেলেও মাত্র একজন এই আর্থিক অনুদান পেয়েছে। এই প্রেক্ষাপটে দ্রুততম সময়ের মধ্যে তাদের ক্ষতিপূরণ দেওয়ার কথা উঠে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক