২২ ডিসেম্বর, ২০২০ ০১:৩৫ পিএম

লাইভে এসে ভ্যাকসিন নিলেন জো বাইডেন

লাইভে এসে ভ্যাকসিন নিলেন জো বাইডেন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস ডেস্ক: টেলিভিশন লাইভে এসে করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। করোনার ভ্যাকসিন আমেরিকানদের কতটা নিরাপদ সেটি বোঝাতেই তিনি লাইভে এসে করোনার ভ্যাকসিন নিলেন।

সোমবার (২১ ডিসেম্বর) ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার (২১ ডিসেম্বর) জো বাইডেন এবং তাঁর স্ত্রী জিল বাইডেন ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহন করেছেন।

এর আগে প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে ভ্যাকসিন গ্রহন করেছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি।

বাইডেন যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যের একটি হাসপাতালে টিকা নেন। ভ্যাকসিন নেওয়ার পর এক টুইট বার্তায় ভ্যাকসিন নেওয়ার বিষয়টি তিনি আনন্দের সাথে উল্লেখ করেছেন।

যুক্তরাষ্ট্রের সদ্য নির্বিাচিত প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেওয়ার প্রথম ১০০ দিনের মধ্যে ১০ কোটি মানুষকে কোভিড-১৯ ভ্যাকসিন প্রয়োগের লক্ষ্য নির্ধারণ করেছেন। এছাড়া আমার প্রথম ১০০ দিন রোগটির (করোনাভাইরাস) প্রাদুর্ভাব কমে যাবে বলে জানান তিনি।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনাভাইরোসে আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৩৫ লাখ ২০৫ জন এবং তিন লাখ ১৯ হাজার ৩৬৪ জন মারা গেছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও