২১ ডিসেম্বর, ২০২০ ০৭:৫৬ এএম
করোনায় চলে গেলেন চমেকের ডা. হাসান মুরাদ
ডা. হাসান মুরাদ
মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) মাইক্রোবায়োলজি বিভাগের আরটি-পিসিআর ল্যাবের কর্মকর্তা ডা. হাসান মুরাদ আর নেই। প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন।
চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ডা. হাসান মুরাদ দীর্ঘদিন ধরে ওই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) থেকে এমবিবিএস সম্পন্ন করা ডা. হাসান মুরাদ ছিলেন ওই মেডিকেলের ৩৫তম ব্যাচের শিক্ষার্থী।
তার মৃত্যুতে শোক জানিয়েছে চিকিৎসকদের অন্যতম সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস এন্ড রেস্পন্সিবিলিটিজ (এফডিএসআর)।
ডা. হাসান মুরাদের মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত। একই সঙ্গে তাঁর আত্মার মাগফিরাত প্রার্থনা করছে মেডিভয়েস।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬
-
২৬ জানুয়ারী, ২০২৬
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
এই বিভাগের সর্বাধিক পঠিত