করোনায় ঢামেক সাবেক অধ্যক্ষের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুল কাদির খান (৭৫) আর নেই। রোববার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে করোনাভাইরাসে আক্রান্ত ও হার্ট অ্যাটাকে মারা যান তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।
তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) থেকে এমবিবিএস সম্পন্ন করা অধ্যাপক ডা. মো. আব্দুল কাদির খান ছিলেন ঢামেকের ২২তম ব্যাচের শিক্ষার্থী।
তিনি স্বাস্থ্য অধিদপ্তরের সেন্টার ফর মেডিকেল এডুকেশনের প্রাক্তন পরিচালক এবং বিক্রমপুর ভূইয়া মেডিকেল কলেজের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
এছাড়াও অধ্যাপক ডা. আব্দুল কাদির খান মেডিকেল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং শাহাবুদ্দিন মেডিকেল কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগের প্রধান ছিলেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ)। এ সংক্রান্ত শোক বার্তায় তাঁর আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন সংগঠনটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী।
প্রখ্যাত এ চিকিৎসকের মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত। তাঁর আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি আমরা।
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬